কেজরিওয়ালের আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে রাঘব যোগ দিতেই, তিনি তাঁর পুরনো দল নিয়ে একাধিক অভিযোগ করেছেন। রাঘব চড্ডা অভিযোগ করেন, আম আদমি পার্টির পরিবেশ ক্রমেই 'বিষাক্ত' হয়ে যাচ্ছিল। রাঘবের এই মন্তব্যেই ক্ষোভে ফুঁসছে আম আদমি পার্টি। পার্টির তরফে সৌরভ ভরদ্বাজ মুখ খুলে এদিন রাঘব ও পরিণীতির বিয়ে নিয়েও মন্তব্য করেন।

সৌরভ ভরদ্বাজ বলেন, 'যে দল আপনাকে সবকিছু দিয়েছে… এই দলই আপনাকে রাজ্যসভার সদস্য বানিয়েছে বলেই আপনার বিয়েও হয়েছে।' প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরের তাজ লেক প্যালেসে এক ঘরোয়া অনুষ্ঠানে রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়েতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত ছিলেন। এরপর সদ্য রাজ্যসভায় আপের ডেপুটি লিডা-র পদ থেকে রাঘবকে পার্টি অপসারিত করতেই পরিণীতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেন। সেই পোস্টে দেখানো হয়, বিভিন্ন সামাজিক ইস্যুকে কীভাবে রাজ্যসভায় তুলে ধরছেন তৎকালীন আপের নেতা তথা বর্তমানে বিজেপির নেতা রাঘব।
এদিকে, রাঘবকে এদিন খোঁচা দিতে গিয়ে সৌরভ তোলেন পার্টি বদলের প্রসঙ্গ। সৌরভ বলছেন, এমনকি চাকরি বদলানোর সময়েও, নির্বিঘ্ন হস্তান্তরের জন্য আপনি আপনার মালিককে তিন মাসের নোটিশ দেন। সৌরভ মেনে নেন যে, চাকরি বদলের অধিকার সকলেরই আছে। তবে এই নিয়ে রাঘবকে তিনি বিঁধতে ছাড়েননি। সৌরভ বলেন,'যদিও বিষয়টা এক নয়, কিন্তু মানুষ চাকরি বদলালেও তাদের মূল কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। এক বছরেরও বেশি সময় ধরে, রাঘব বিজেপির কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে মধ্যবিত্তের সমস্যা তুলে ধরা একজন তরুণ রাজনীতিবিদের একটি নিরপেক্ষ ভাবমূর্তি তৈরি করেছিল।'
এর আগে, আপের বিরুদ্ধে সরব হয়ে রাঘব বলেছিলেন,'আমি আমার যৌবনের সেরা ১৫ বছর এই দলকে দিয়েছি… কিন্তু, এই দলটা আর আগের মতো নেই। আপনাকে আপনার কাজ করতে, সংসদে কথা বলতে বাধা দেওয়া হয়। এই দলটি এখন ব্যক্তিগত স্বার্থে কাজ করা মুষ্টিমেয় দুর্নীতিবাজদের হাতে পড়েছে। আমার মনে হচ্ছিল, আমি যেন ভুল দলে সঠিক ব্যক্তি হয়ে এসেছি।'
{{/usCountry}}এর আগে, আপের বিরুদ্ধে সরব হয়ে রাঘব বলেছিলেন,'আমি আমার যৌবনের সেরা ১৫ বছর এই দলকে দিয়েছি… কিন্তু, এই দলটা আর আগের মতো নেই। আপনাকে আপনার কাজ করতে, সংসদে কথা বলতে বাধা দেওয়া হয়। এই দলটি এখন ব্যক্তিগত স্বার্থে কাজ করা মুষ্টিমেয় দুর্নীতিবাজদের হাতে পড়েছে। আমার মনে হচ্ছিল, আমি যেন ভুল দলে সঠিক ব্যক্তি হয়ে এসেছি।'
{{/usCountry}}