...
...
Next Story

Mamata Banerjee: 'ওঁকে বাংলায় যাওয়ার জন্য...,' দিল্লিতে সমাবেশের আগে মমতার কাছে দীপকে, তৃণমূল নেত্রী বললেন...

Mamata Banerjee-Abhijeet Dipke: শনিবারই দিল্লি পৌঁছেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সন্ধ‍্যা পৌনে সাতটা নাগাদ সাউথ এভিনিউতে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ দীপকে। আধঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কথাবার্তা হয় দু’জনের মধ‍্যে।

Published on: Oct 31, 2026, 22:30:51 IST
Advertisement

Mamata Banerjee-Abhijeet Dipke: রাত পোহালেই দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA Bloc) মেগা সমাবেশ। তার আগে শনিবার রাজধানীতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সংগঠনের নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের অবৈধ গ্রেফতারির বিরোধীতা করে সিজেপি-কে সমর্থন জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ দীপকে (Handout)
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ দীপকে (Handout)

আগামিকাল ১ নভেম্বর (রবিবার) নয়াদিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের আহ্বানে হতে চলেছে এক বিরাট সমাবেশ। আর শনিবারই দিল্লি পৌঁছেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সন্ধ‍্যা পৌনে সাতটা নাগাদ সাউথ এভিনিউতে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ দীপকে। আধঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কথাবার্তা হয় দু’জনের মধ‍্যে। তারপরই বেরিয়ে এসে সাংবাদিককদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন তাঁরা। দেখা হতেই অভিজিৎ তাঁকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ করেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘আমি আসছিলাম, উনিও আসছিলেন একই পথে, তারপরেই আমাদের দেখা হয়। উনি (অভিজিৎ) বললেন, ওকে দিদি, তাহলে চলুন এক কাপ চা খাওয়া যাক। আমি বললাম, নিশ্চয়ই। আমি ওঁকে বাংলায় যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি।’

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়কে কুর্নিশ জানিয়েছেন দীপকে। পাল্টা মমতাও তাঁদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা-সহ সিজেপির সদস্যদের কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিজিতের পাশাপাশি সিজেপি-র কাজের প্রশংসাও করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘ওরা খুব ভালো কাজ করছে। আমার পূর্ণ সমর্থন রয়েছে ওদের সঙ্গে। আমি ধন‍্যবাদ জানিয়েছি ওদের কালকের সভাকে সমর্থন জানানোর জন‍্য।’ তিনি আরও বলেন, ‘জেন-জি আন্দোলনের কর্ণধার ওঁরাই (ককরোচ দল)। আমি প্রথম থেকেই ওঁদের অভিনন্দন জানিয়ে আসছি। আমরা চাই আমাদের ছাত্র যৌবন, নব যৌবন সকলে মিলে এগিয়ে আসুক।’ অন্যদিকে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অভিজিৎ দীপকে জানান, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এসেছিলাম। প্রথম থেকেই উনি আমাদের খুব সমর্থন করেছেন।’ তাঁর কথায়, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে যখন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, সেই সময়ও মমতা তাঁদের পাশে ছিলেন। সেই সহযোগিতার কথা তিনি ভোলেননি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks