...
...
Next Story

CJP Abhijeet Dipke on PM Modi: 'মোদীজি আছেন বলেই এই দেশটা আছে', আচমকা বললেন CJP নেতা দীপকে, ভোটেও নামছে এবার?

CJP Abhijeet Dipke on PM Modi: 'মোদীজি আছেন বলেই এই দেশটা আছে', আচমকা বললেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাছাড়াও মুখ খুললেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও।

Published on: Nov 24, 2026, 21:10:33 IST
Advertisement

CJP Abhijeet Dipke on PM Modi: প্রশংসার সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কটাক্ষ করলেন মেটাকেও। আগামী বৃহস্পতিবার সংবিধান দিবসে নাগপুরে মিছিলের ডাক দিয়ে যে ভিডিয়ো পোস্ট করেন দীপকে, সেটার শুরুতেই মোদীর ‘প্রশংসা’ করেন। বলতে থাকেন যে ‘মোদীজি আছেন বলেই এই দেশটা আছে, মোদীজি আছেন বলেই এই দুনিয়া আছে।’ সেই রেশ ধরে তিনি দাবি করেন, মেটার কথা মাথায় রেখে মোদীর নামে এরকম ’প্রশংসা' করেছেন। কারণ মোদীর প্রশংসা করে যে পোস্ট করা হয় মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে, সেগুলি বেশি জনপ্রিয় হয় বলে অভিযোগ করা হয়েছে সিজেপির তরফে।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বে CJP?

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সেই অভিযোগ ও কটাক্ষের মধ্যেই আজ দীপকে জানিয়েছেন যে উত্তরবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করবে না ককরোচ জনতা পার্টি। বাইরে থেকে কোনও দলকে সমর্থন করার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন দীপকে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা আশা করেছেন যে জাতি ও ধর্মের সমীকরণ থেকে বেরিয়ে এসে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যুব প্রজন্মের ইস্যু নিয়ে লড়াই করা হবে।

আরও পড়ুন: Bangladesh paritipation in Delhi meet: হাসিনা ফেরার আগেই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ বাংলাদেশের? নেপথ্যে বড় লক্ষ্য

CJP-র লক্ষ্য তাহলে কী? জানালেন অভিজিৎ দীপকে

তাঁর কথায়, ‘আমরা নির্বাচনের ময়দানে নামব না। কিন্তু যুব প্রজন্মের ইস্যুর ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কতদিন আমরা জাতি ও ধর্মের নিরিখে (ভোটে) লড়াই করব? বিশ্ব তো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কথা বলছে।’

আর উত্তরপ্রদেশের নির্বাচনেও সেরকম ইস্যু দেখতে চান বলে জানিয়েছেন দীপকে। যিনি সেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, ‘কাদের সরকার গঠন করা উচিত বা কাদের সরকার গঠন করা উচিত নয়, তা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। আমরা চাই যে কর্মসংস্থান এবং ভালোমানের শিক্ষার উপরে জোর দেওয়া হোক জাতীয় রাজনীতিতে।’

আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ

প্রতিটি দলকেই বলতে হবে…দাবি CJP নেতা দীপকের

বিষয়টি আরও ব্যাখ্যা করে দীপকে বলেন, 'আমাদের একটাই লক্ষ্য হল যে এই দেশের সামগ্রিক রাজনীতি ও রাজনৈতিক আলোচনা যাতে কোনও না কোনওভাবে যুব প্রজন্ম-কেন্দ্রিক হয়ে ওঠে। এমন একটি মানদণ্ড তৈরি হওয়া প্রয়োজন, যেখানে প্রতিটি দলকে বলতে হবে এই দেশের যুব প্রজন্মের উন্নত ভবিষ্যৎ ও ভালো কেরিয়ারের জন্য তারা কী কী করতে চায়।'

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks