রাজনৈতিক বিরোধিতার মঞ্চে এবার হনুমান চালিসার সুর! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে গিয়ে ‘মোদী চালিসা’ বাজিয়ে নতুন বিতর্কে জড়ালেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত সাংবাদিক বৈঠকের শুরুতেই মোবাইলে এই গান বাজান তিনি। মঞ্চে রাখা ছিল প্রধানমন্ত্রী মোদির ছবিও। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একাংশের অভিযোগ, রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিজিৎ। আর এই বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে কার্যত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তিনি। পালটা গানটির গায়ক এবং বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান CJP নেতা।

বুধবার (২৫ নভেম্বর) নাগপুরে সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ দীপকে। সঙ্গে ছিলেন দলের সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কা। মূলত কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলতেই এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু বৈঠকের শুরুতেই ‘মোদী চালিসা’ বাজানো এবং মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি রাখার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে।
কেন এমন অভিনব কৌশল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিতের দাবি, দেশে সেন্সরশিপ অত্যন্ত বেড়ে গিয়েছে। তাঁর অভিযোগ, ইনস্টাগ্রাম ও মেটার মতো সামাজিক মাধ্যমগুলিতে প্রধানমন্ত্রী মোদির ছবি বা তাঁর প্রশংসা করা রাজনৈতিক বিষয়বস্তু বেশি গুরুত্ব পেলেও, সরকারবিরোধী রাজনৈতিক পোস্টগুলি আড়াল করে দেওয়া হচ্ছে। অভিজিতের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইনস্টাগ্রাম থেকে ৫০ লক্ষেরও বেশি পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মোদি সরকারের সমালোচনা করে কিছু পোস্ট করা হলেই সেগুলি মুছে ফেলা হচ্ছে, এমনকী অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে।
সেই কারণেই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়েছে বলে জানান তিনি। অভিজিতের ব্যঙ্গাত্মক মন্তব্য, মোদির ছবি সামনে থাকলে হয়তো ইনস্টাগ্রাম বা মেটা তাঁদের সাংবাদিক বৈঠকের ভিডিও সরিয়ে দেবে না। সেই একই উদ্দেশ্যে বাজানো হয়েছে ‘মোদী চালিসা’। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজনৈতিক প্রচারের অভিযোগই তুলতে চেয়েছেন তিনি।
{{/usCountry}}সেই কারণেই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়েছে বলে জানান তিনি। অভিজিতের ব্যঙ্গাত্মক মন্তব্য, মোদির ছবি সামনে থাকলে হয়তো ইনস্টাগ্রাম বা মেটা তাঁদের সাংবাদিক বৈঠকের ভিডিও সরিয়ে দেবে না। সেই একই উদ্দেশ্যে বাজানো হয়েছে ‘মোদী চালিসা’। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজনৈতিক প্রচারের অভিযোগই তুলতে চেয়েছেন তিনি।
{{/usCountry}}তবে সাংবাদিক বৈঠকে বিতর্কের মাত্রা আরও বাড়ে এক সাংবাদিকের প্রশ্নে। ‘মোদী চালিসা’ বাজিয়ে কি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে না? প্রশ্ন শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন অভিজিৎ। তাঁর বক্তব্য, যে শিল্পী গানটি তৈরি করেছেন, তাঁর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করা উচিত। পাশাপাশি বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। কারণ, তাঁর দাবি, সেখান থেকেই গানটি সংগ্রহ করেছেন তাঁরা। অর্থাৎ, গানটি নিয়ে ওঠা বিতর্কের দায় নিজের কাঁধে নিতে নারাজ CJP প্রতিষ্ঠাতা।
এদিকে, সাংবাদিক বৈঠকের আসল উদ্দেশ্য ছিল ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নাগপুরে ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ সমাবেশের ঘোষণা। অভিজিতের বক্তব্য, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা চলছে। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের আদর্শ এবং সংবিধানকে রক্ষা করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এই সমাবেশে অভিনেতা তথা সমাজকর্মী প্রকাশ রাজ এবং আশুতোষ রাঙ্কার উপস্থিত থাকার কথা বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিজিৎ জানিয়েছেন, তাঁদের সংগঠন আপাতত কোনও রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে না। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনেও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না CJP। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং যুবসমাজের সমস্যা নিয়েই আন্দোলন চালাতে চান তাঁরা। সব মিলিয়ে, সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে আয়োজিত সাংবাদিক বৈঠক ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক ব্যঙ্গের বিতর্কে নতুন মাত্রা পেল। ‘মোদী চালিসা’ নিয়ে বিতর্কে এখন সরগরম জাতীয় রাজনীতি ও সমাজমাধ্যম।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।