...
...
Next Story

Abhijit Dipke Latest Update: টাইফয়েডে আক্রান্ত অভিজিৎ দীপকে, তবু অনড়- ‘ধর্মেন্দ্র প্রধান না সরলে লড়াই চলবে’

অভিজিৎ বলেন, শারীরিক অসুস্থতা আন্দোলনের পথে বাধা হতে পারে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণের দাবিতে তাঁরা আপস করবেন না বলেও দাবি করেন তিনি।

Published on: Jul 25, 2026, 12:14:34 IST
Advertisement

অসুস্থতার মধ্যেও আন্দোলন থেকে সরছেন না ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। শনিবার সকালে একটি ভিডিও বার্তায় তিনি জানান, তাঁর টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এবং প্রতিদিন আইভি ড্রিপ নিতে হচ্ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলেও আন্দোলন থামবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Abhijit Dipke still at Jantar Mantar in New Delhi on Tuesday


vipin kumar (PTI07_21_2026_000016B) (PTI)
Abhijit Dipke still at Jantar Mantar in New Delhi on Tuesday vipin kumar (PTI07_21_2026_000016B) (PTI)

ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। রক্ত পরীক্ষার রিপোর্টে টাইফয়েড ধরা পড়েছে। বর্তমানে নিয়মিত চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি ওষুধের পাশাপাশি আইভি ড্রিপও নিচ্ছেন। অসুস্থ শরীর নিয়েও তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ককরোচ জনতা পার্টির কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানাই। এই আন্দোলন ইতিমধ্যেই একটি বড় জনআন্দোলনের রূপ নিয়েছে।

অভিজিৎ আরও বলেন, শারীরিক অসুস্থতা আন্দোলনের পথে বাধা হতে পারে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণের দাবিতে তাঁরা আপস করবেন না বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে এবং দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে সেই আন্দোলনে যোগ দেয় ককরোচ জনতা পার্টি। ধীরে ধীরে আন্দোলনটি সারা দেশের ছাত্র-যুবদের সমর্থন পেতে শুরু করে এবং দিল্লিতে তা বড় আকার ধারণ করে।

সোনম ওয়াংচুক অনশন ভাঙার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী লেখেন, সোনমজি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তিনি যে লড়াই করেছেন, তা সকলের কাছে অনুপ্রেরণা। তাঁর সুস্থ হয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে অভিজিৎ দীপকের অসুস্থতার খবর সামনে আসার পর আন্দোলন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে তাঁর বার্তা স্পষ্ট—শারীরিক অসুস্থতা সত্ত্বেও আন্দোলন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানেই অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe