...
...
Next Story

Abhishek on Khawaja: ‘খোয়াজা আসিফের নামটা লিখে রেখেছি, … ঢুকে… ’,পাল্টা দিলেন অভিষেক, খোঁচা মোদীদের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যের পাল্টা দিলেন অভিষেক। সঙ্গে মোদী, শহদের খোঁচা দিতেও ছাড়লেন না!

Published on: Apr 6, 2026, 21:35:50 IST
Advertisement

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সদ্য দিয়েছেন কলকাতায় হামলার হুঁশিয়ারি। বিষয়টি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী এই নিয়ে কিছু বলছেন না কেন, সেই প্রশ্ন তুলে মমতা বলেছেন, 'পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করবেন? কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না?' এরপর বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘খোয়াজা আসিফের নামটা লিখে রেখেছি, … ঢুকে… ’,পাল্টা দিলেন অভিষেক, খোঁচা মোদীদের
‘খোয়াজা আসিফের নামটা লিখে রেখেছি, … ঢুকে… ’,পাল্টা দিলেন অভিষেক, খোঁচা মোদীদের

সোমবার হরিশচন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন অভিষেক। সেখানে রোড শো থেকেই অভিষেক বলেন,' কালকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী.. তাঁর নাম হচ্ছে খোয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব, প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে খোয়াজা আসিফের নামটা লিখে রাখছি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হবে.. বাড়িতে ঢুকে মারব।' এরই সঙ্গে অভিষেক বলেন, 'পাকিস্তানে বসে, কলকাতা ওড়ানোর হুমকি দেবে, আর প্রধানমন্ত্রী এসে এখানে কোচবিহারে সভা করবে, আর বলবে তৃণমূলকে হঠাও!' তিনি আরও বলেন, 'সাধারণ মানুষের ওপর অত্যাচার না করে, বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক, পাকিস্তানে গিয়ে লাহোর আর রাওয়ালপিন্ডি দখল করার।' বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ‘মোদীই একমাত্র নেতা, যিনি দেশের ভিতরেই নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছেন, অথচ বিশ্বের অন্যান্য দেশ তাদের বাহিনীকে ব্যবহার করে দেশের বাইরের শত্রুদের মোকাবিলা করছে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe