...
...
Next Story

Abhishek and Vaibhav Playing Marksheet: 'ঘরে সিংহ ও বিদেশে বিড়াল', অভিষেক ও বৈভবকে চাঁচাছোলা ভাষায় বললেন প্রাক্তন তারকা

Abhishek and Vaibhav Playing Marksheet: অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে চাঁচাছোলা ভাষায় রেটিং দিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। দুই বিধ্বংসী ব্যাটারের বিষয়ে তিনি বললেন যে তাঁরা ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল।

Published on: Sep 20, 2026, 19:40:26 IST
Advertisement

Abhishek and Vaibhav Playing Marksheet: অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর সামনে 'রিয়্যালিটি' তুলে ধরলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। একদিকে যেমন দুই তরুণ তুর্কির প্রশংসা করেছেন, তেমনই তাঁদের বিষয়ে একেবারে কড়া ‘মার্কশিট’ দিলেন। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি দাবি করলেন, অভিষেক এবং বৈভবরা ‘ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল’। কিন্তু বল কিছুটা নড়লেই তাঁদের ব্যাটিংয়ের দুর্বলতা সামনে চলে আসে বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল, সাফ কথা পাটিলের

চাঁচাছোলা রেটিং পেলেন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
চাঁচাছোলা রেটিং পেলেন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

স্পোর্টস নেক্সটে তিনি বলেছেন, ‘ওদের ব্যাটিং নিয়ে আমি একটা বিষয় বলতে চাই। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, আমরা দেখেছি যে ওরা যখন ভারতের বাইরে যায় এবং বল কিছুটা নড়তে শুরু করে, তাহলে ওদের কিছু সমস্যা হয়। এই দুই তরুণ ক্রিকেটারকে ওই বিষয়টার দিকেও নজর দিতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল। এরকম হওয়া উচিত নয়।’

আরও পড়ুন: Asian Games 2026: লক্ষ্য এবার সোনা! বাংলাদেশকে দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

অভিষেক, বৈভবদের খুনের লাইসেন্স দেওয়া হয়েছে, দাবি প্রাক্তন তারকার

তারইমধ্যে অভিষেক এবং বৈভবদের প্রশংসাও করেছেন সন্দীপ। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক যে মাত্র ৩০ বলে রেকর্ড শতরান হাঁকিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এতটুকু অবাক হইনি যে অভিষেক শতরান করেছে এবং ছয় ওভারেই ১০০ রান করে ফেলেছে ভারতীয় দল। আমি জানি না যে এটা প্রথমবার হল নাকি শেষবার হল বা আবারও এরকম হবে। কিন্তু ওদের কৃতিত্ব দিতে হবে। দেখুন, আধুনিক যুগের ক্রিকেটে এই তরুণ খেলোয়াড়দের খুন করে ফেলার লাইসেন্স দেওয়া হয়েছে। সেটা অভিষেক হোক বা বৈভব সূর্যবংশী- আমি বিষয়টা অভাবনীয় বলব।’

সেইসঙ্গে তিনি বলেন, ‘ওদের দুর্ধর্ষ শক্তি, মান এবং দক্ষতা আছে। ওরা নিজেদের স্কিলের সদ্ব্যবহার করছে। ওরা নিজেদের দমিয়ে রাখবে না। আমরা সবসময় বলতাম যে অর্ধেকটুকু দিয়ে খেলো না। ওরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে খেলে এবং ওরা নিজেদের প্রথম বল থেকেই শট মারতে থাকে। আপনাকে সেই ব্যাপারটাকে অসাধারণ বলতেই হবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks