...
...
Next Story

Bangladesh thanks Indian Armed Forces: ভারতকে ঘুরিয়ে আক্রমণ করছেন তারেক, তাঁর সরকার আবার ভারতীয় সেনাকে কুর্নিশ জানাচ্ছে

Bangladesh thanks Indian Armed Forces: দিল্লিতে বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Published on: Nov 21, 2026, 23:59:34 IST
Advertisement

Bangladesh thanks Indian Armed Forces: একদিকে নাম না করে ভারতকে নিশানা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার অপরদিকে তাঁরই দেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ভারতের মানুষ এবং ভারতের সামরিক বাহিনীর সদস্যদের কুর্নিশ জানাচ্ছেন। আজ দিল্লিতে বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রীতি রহমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের মানুষ এবং সামরিক বাহিনীর সদস্যরা যে অবদান রেখেছিলেন এবং আত্মত্যাগ করেছিলেন, তার প্রতি গভীর প্রদর্শন করি আমরা। আমাদের যে যৌথ ইতিহাস আছে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে সেই বিষয়টি।’

কয়েক ঘণ্টা আগেই নাম না করে ভারতকে নিশানা তারেকের

দিল্লিতে বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিল্লিতে বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার যেদিন সেই মন্তব্য করেছেন, তার কয়েক ঘণ্টা আগেই তারেক আবার নাম না করে ভারতকে নিশানা করেছেন। বাংলাদেশে যে অশান্তি চলছে, সেজন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামি লিগের দিকে আঙুল তুলে বৃহস্পতিবার তিনি দাবি করেন, দেড় দশকেরও বেশি কুর্সিতে থাকার পরও মানুষের স্বার্থ দেখেননি হাসিনারা। এখন পালিয়ে গিয়েছেন ‘সীমান্তের ওপারের’ দেশে। যে দেশ হচ্ছে, তাঁদের ‘প্রভু’। সেই প্রভুদেরই প্রসন্ন করার জন্য আওয়ামি লিগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারেক।

আরও পড়ুন: Indian Cricketers joins BJP: বিজেপিতে যোগ দিলেন ২০২৪ সালের T20 বিশ্বকাপজয়ী তারকা, IPL-তে পান ১৮ কোটি টাকাও

ভারতের তরফে কী প্রতিক্রিয়া দেওয়া হল?

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks