...
...
Next Story

৩ ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যুতে ফুঁসছে আফগানদের, পাককে পিষে ফেলতে পারে তালিবান!

আফগানিস্তানে পাকিস্তান যে এয়ার স্ট্রাইক চালিয়েছে, তাতে তিন ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ক্রিকেটাররা হলেন - সিভঘাতুল্লাহ, হারুণ এবং কবীর আঘা। সেই ঘটনায় ফুঁসছে আফগানিস্তান। তালিবান কড়া বার্তা দিয়েছে।

Published on: Oct 18, 2025, 14:59:19 IST
Advertisement

পাকিস্তান এবং আফগান তালিবান শাসনের মধ্যে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় একটি নতুন মোড় এসেছে। আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে পাকিস্তানি বায়ুসেনার বিমান হামলায় কমপক্ষে ১০ জন নাগরিক নিহত হওয়ার পরে কড়া বার্তা দিয়েছে কাবুল। এই হামলায় আফগানিস্তানের তিনজন ক্রিকেটারও নিহত হয়েছেন। এখন তালিবানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহাতে পাঠিয়েছেন। অন্যদিকে, আফগান পক্ষের প্রতিরক্ষা মন্ত্রী মৌলভি মহম্মদ ইয়াকুব মুজাহিদের নেতৃত্বে প্রতিনিধিদল শনিবার পৌঁছানোর কথা।

পাকিস্তানের হামলায় মৃতদের কবর দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। (ছবি সৌজন্যে এপি)
পাকিস্তানের হামলায় মৃতদের কবর দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। (ছবি সৌজন্যে এপি)

কিন্তু শুক্রবার পাকিস্তান আফগানিস্তান এয়ার স্ট্রাইক চালিয়েছে। তালিবান এই হামলাকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে চিহ্নিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে।অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে এই সুনির্দিষ্ট বিমান হামলাগুলি তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP)-এর ঘাঁটিতে করা হয়েছিল।

আরও পড়ুন: চুক্তি ভেঙে আফগানিস্তানে হামলা পাকের, মৃত ৩ ক্রিকেটার, ‘সহজ বিষয়’ বললেন ট্রাম্প

কীভাবে এই বিবাদ বাড়ল?

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের মূল অনেক গভীরে নিহিত আছে। কিন্তু সাম্প্রতিক পর্বটি ১১ অক্টোবর শুরু হয়েছিল, যখন আফগান বাহিনী কুররাম জেলায় পাকিস্তানি সেনা চৌকিতে গুলি চালায় এবং পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার ও হেলমন্দ প্রদেশে ড্রোন হামলা চালায়। যেখানে ১৯ জনের মৃত্যু হয় দাবি করা হয়। তালিবান এটিকে ‘সীমান্ত লঙ্ঘন’ বলে পাকিস্তানি সেনা ঘাঁটিতে হামলা করে, যেখানে তারা ৫৮ জন পাকিস্তানি ফৌজিকে খতম করে দেওয়ার দাবি করে। পাকিস্তানি সেনার দাবি, এই সংঘর্ষে তাদের ২৩ জন জওয়ান খতম হয়েছেন।

তারইমধ্যে শুক্রবার এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে তালিবানের এক আধিকারিক বলেছেন যে 'সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আর পাক্তিকার তিনটি জায়গায় বোমা ফেলেছে। আফগানিস্তান পালটা জবাব দেবে।' নাম গোপন রাখার শর্তে প্রদেশ হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন যে মৃতদের মধ্যে দুই শিশুও আছে। তাছাড়াও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভারতের হাতে চিনের ‘গোপন অস্ত্র’ তুলে দিল পাকিস্তান! ‘মারণাস্ত্র’ বানাচ্ছে DRDO

সেই ঘটনায় ফুঁসছে আফগানিস্তান। পাকিস্তানের হামলার নিন্দা করেছেন রশিদ খান, গুলবদিন নায়েক-সহ আফগান ক্রিকেটাররাও। তারইমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। সরকারের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, পাকিস্তান যে আগ্রাসন দেখাচ্ছে, তার পালটা দেওয়ার ক্ষমতা আছে কাবুলের। পাকিস্তানি বাহিনী যে কাজটা করছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe