...
...
Next Story

Away Series: দেশেই ‘বিদেশ সফর’! ভারতের মাটিতেই হার্দিক-ঈশানদের অ্যাওয়ে সিরিজ খেলতে আহ্বান আফগানদের, কিন্তু কেন?

'Away' Series: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের এক ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ শেষ হয়ে গেলেই আফগান দলের বিরুদ্ধে ওয়ানডেতে নামবে টিম ইন্ডিয়া। আর তারপরেই আয়োজক হিসেবে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আফগানিস্তান।

Published on: Jun 2, 2026, 23:15:19 IST
Advertisement

Away Series: দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারত। অবাক লাগলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে আফগানিস্তান। আফগানিস্তানের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে। অর্থাৎ আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হলেও সিরিজের প্রতিটি ম্যাচ হবে ভারতের মাটিতেই। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশেই বিদেশ সফর!
দেশেই বিদেশ সফর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের এক ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ শেষ হয়ে গেলেই আফগান দলের বিরুদ্ধে ওয়ানডেতে নামবে টিম ইন্ডিয়া। আর তারপরেই আয়োজক হিসেবে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ২০ ওভারের এই সিরিজের সূচি প্রকাশ্যে না এলেও রিপোর্ট অনুযায়ী, আগামী ১৩, ১৬ এবং ১৯ সেপ্টেম্বর হতে পারে দু'দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিসিসিআই সূত্রে খবর, বিসিসিআই ও এসিবির মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো বোর্ডগুলোকে আর্থিকভাবে সহায়তা করতে ভারত সেসব দেশে সিরিজ খেলতে গেছে; একই ধরনের সমঝোতা এবার হয়েছে আফগানিস্তানের সঙ্গেও। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে এ নিয়ে ঘোষণা আসবে।

সূত্রটি আরও জানায়, এসিবি ও ডিডিসিএর মধ্যে সমন্বয়ে মধ্যস্থতা করেছে বিসিসিআই। জানা গেছে, আফগানিস্তানের এই 'হোম সিরিজ', যা ভারতের 'অ্যাওয়ে সিরিজ'- তা আয়োজনের জন্য দিল্লি প্রিমিয়ার লিগের সূচিতেও আনা হবে পরিবর্তন।

সিরিজের জন্য কেন অরুণ জেটলি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe