...
...
Next Story

Afghan-Pakistan Fresh Clash: নতুন করে সংঘর্ষ ডুরান্ড লাইনে, নিহত ১৫ আফগান, প্রাণ গেল ৬ পাক সেনার

রয়টার্স জানিয়েছে যে আফগান সীমান্তের কাছে সংঘর্ষে এই পাকিস্তানি জওয়ানরা নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে দুই দেশের সীমান্তে নতুন করে সহিংসতায় ১৫ জন নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

Published on: Oct 15, 2025, 13:52:34 IST
Advertisement

মঙ্গলবার রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করা হল। এই সংঘর্ষে কমপক্ষে ১৫ আফগান নাগরিক এবং পাকিস্তানি আধাসামরিক বাহিনীর ৬ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে যে আফগান সীমান্তের কাছে সংঘর্ষে এই পাকিস্তানি জওয়ানরা নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে দুই দেশের সীমান্তে নতুন করে সহিংসতায় ১৫ জন নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এরই মধ্যে তালিবানের তরফ থেকে সারি দিয়ে থাকা পাক সেনাদের মৃতদেহের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। এদিকে তালিবানের তরফ থেকে পাক সীমান্তে ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

Taliban security personnel on a Soviet-era tank are followed by motorcyclists as they ride towards the border, as clashes take place between Taliban security personnel and Pakistani border forces, in the Spin Boldak district of Kandahar Province on October 15, 2025. Fifteen civilians were killed and dozens wounded in fresh clashes on the border between Afghanistan and Pakistan, Afghan officials told AFP on October 15. (Photo by Sanaullah SEIAM / AFP) (AFP)

এদিকে পাকিস্তান জানিয়েছে, মঙ্গলবার রাতে আফগান বাহিনী ও স্থানীয় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা। তালিবানের তরফ পাকিস্তান লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু হয়। এর পাল্টা জবাব দিতে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢোকে পাক সেনাবাহিনী। উল্লেখ্য, তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে পা রাখার দিন থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। মুত্তাকির দিল্লি সফরের দিনেই পাক সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

জানা যায়, গত ৯ অক্টোবর মধ্যরাতের দিকে কাবুলের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর পাক সীমান্তে সেনা আউটপোস্টে পালটা হামলা চালায় আফগনরা। সেই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা জওয়ান নিহত বলে দাবি করে তালিবান। এদিকে পাক সেনা দাবি করে, তাদের ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এদিকে আফগানিস্তানের রাস্তায় পাকিস্তানি সেনার উর্দির প্যান্ট ঝুলিয়ে রাখার ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে এই সংঘর্ষের সময়। এদিকে বহু পাকিস্তানি সেনাকে তালিবানরা আটক করেছে। সেই সব বন্দি পাক সেনার ভিডিয়োও প্রকাশ্যে আসে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe