...
...
Next Story

‘বেটা পারফর্ম করে...,' ভারতের কাছে নাস্তানাবুদ, পাক অলরাউন্ডারকে পাল্টা চ্যালেঞ্জ আফ্রিদির

প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট বোর্ডও এবং তারা সতর্ক করে দিয়েছে শাদাব খানকে।

Published on: Feb 20, 2026, 22:33:03 IST
Advertisement

পাকিস্তান মানেই যেন বিনোদন। প্রত্যেক দিন নানা কর্মকান্ডের জেরে বিশ্বভর সমালোচনা হয় পাক বোর্ডের। এরমধ্যেই নবীন-প্রবীণে সংঘাতে আবার চর্চায় পাকিস্তান। গ্ৰুপ লিগে ভারতের বিরুদ্ধে ৬১ রানে লজ্জার হার জুটেছে পাক দলের কপালে। এরপর থেকেই যেন গোটা দেশ বিপক্ষে চলে গিয়েছে সলমন আলি আঘাদের। প্রাক্তন পাক ক্রিকেটাররা তুলাধুনা করেছেন এখনকার ক্রিকেটারদের। এরপরেই নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করতেই পাক অলরাউন্ডার শাদাব খান পাল্টা তির ছুড়ে বলেছিলেন, এই প্রজন্ম তবু একবার হলেও বিশ্বকাপে ভারতকে হারিয়েছে, প্রাক্তনরা তো পারেনি একবারও। এই আবহে শাদাবের দলে ঢোকার প্রক্রিয়া নিয়ে খোঁচা দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাক অলরাউন্ডারকে পাল্টা চ্যালেঞ্জ আফ্রিদির
পাক অলরাউন্ডারকে পাল্টা চ্যালেঞ্জ আফ্রিদির

গত রবিবার ভারতের কাছে লজ্জার পরাজয়ের পর বাবর আজম, শাদাব খান এবং নিজের জামাই শাহিন আফ্রিদিকে পাক দল থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন অলরাউণ্ডার শাহিদ আফ্রিদি। তাঁদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথা বলায় চরম বিতর্ক শুরু হয়। শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে বাদ দেওয়া হয় শাহিনকে। অন্যদিকে, এই ম্যাচ জেতার পরেই নাম না করে প্রাক্তনদের তোপ দাগেন শাদাব। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,'প্রাক্তন খেলোয়াড়রা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তাঁরা কখনোই বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি।' টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। ২০২১ বিশ্বকাপে ১০ উইকেটে কোহলিদের পরাস্ত করেছিলেন বাবররা। শাদাব, বাবর আজম, শাহিন আফ্রিদিরা ছিলেন সেই দলে। তারপর থেকে ২০২২, ২০২৪, ২০২৬-তিন বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে ব্যর্থ পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মত ৯ বার মুখোমুখি দুই দল। ৮ বার জিতেছে ভারত।

প্রাক্তন পাক অধিনায়ক বলেন, 'শাদাবকে আমি খুব ভালো করে চিনি। ও ছেলে ভালো। এমনিতে সবসময় আমাদেরকে সম্মান দিয়েই কথা বলে। আমাদের সময় যখন লোকে সমালোচনা করত, তখন আমরা মাঠে পারফর্ম করেই জবাব দিতাম। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষেই পারফর্ম করতাম।'

দলের জন্য পারফর্ম

এরপরই পাক অলরাউন্ডারকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'কাজেই শাদাব বেটা, তুমিও পারফরম্যান্স দেখাও! পারফর্ম করে দেখাও বেটা! তোমার কঠিন সময়ে আমরা পাশে থেকেছি। ঘরোয়া ক্রিকেট না খেলেও জাতীয় দলে এসেছো। আমাদেরকে জবাব দিতে চাইলে মাঠে পারফরম্যান্স করে জবাব দাও। পারফর্ম করে বিশ্বকাপ শেষ হতে দাও, আমরা চুপ করে যাব।' টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদন অনুসারে, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট বোর্ডও এবং তারা সতর্ক করে দিয়েছে শাদাবকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe