Modi Trump Phone Call: সদ্য গত সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে বসেছিল ইরান যুদ্ধের মধ্যস্থা আলোচনা। সেখানে ইরান ও আমেরিকা দুই তরফের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। তবে সেই আলোচনা কার্যত ভেস্তে যায়। এদিকে, সেই ঘটনার পর, নতুন সপ্তাহের দ্বিতীয় দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।
মোদী ও ট্রাম্পের এই ফোন কল, খুব একটা কম সময়ের জন্য ছিল না। দুই রাষ্ট্রনেতা টানা ৪০ মিনিট ধরে কথা বলেছেন বলে জানা গিয়েছে। ফোনালাপের পর এক্স পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। আমরা বিভিন্ন খাতে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সকল ক্ষেত্রে আমাদের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।’
ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রায় ২১ ঘণ্টার সরাসরি আলোচনা কোনও চুক্তিতে না পৌঁছানোর পর এই সর্বশেষ ফোনকলটি করা হল, যা দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এই দীর্ঘ আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এবং অচলাবস্থার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে গেছে। তবে তেহরান, মতবিরোধের নির্দিষ্ট বিষয়গুলো বিস্তারিত না জানিয়ে, আলোচনা বানচাল করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে।
এদিকে, ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী রুদ্ধ হতেই একাধিক জ্বালানিবাহী জাহাজকে ঘিরে বিশ্ব জুড়ে উদ্বেগ। ফলত, বিশ্বের নানান দেশে জ্বালানি নিয়ে ক্রমেই উদ্বেগ তৈরি হচ্ছে।
{{/usCountry}}এদিকে, ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী রুদ্ধ হতেই একাধিক জ্বালানিবাহী জাহাজকে ঘিরে বিশ্ব জুড়ে উদ্বেগ। ফলত, বিশ্বের নানান দেশে জ্বালানি নিয়ে ক্রমেই উদ্বেগ তৈরি হচ্ছে।
{{/usCountry}}