...
...
Next Story

Pakistan on Imran Khan: পাকিস্তানের CDFর তখতে মুনির বসতেই ইমরানকে নিয়ে বোমা ফাটাল ISPR! তুঙ্গে পারদ

ইমরানকে নিয়ে পাকিস্তানের আইএসপিআর বলছে,'এই ব্যক্তি সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছেন এবং জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন।'

Published on: Dec 5, 2025, 19:57:30 IST
By
Prefer HTon Google
Advertisement

কিছুদিন আগেই জেলবন্দি ইমরান খান দাবি করেছিলেন,'আসিম মুনির মানসিকভাবে অস্থির।' পাকিস্তানের সেনার সেই সর্বেসর্বা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাকিস্তান আজ সেদেশের ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস ’র তখতে বসিয়েছে। ইমরান সদ্য বলেছিলেন,' আমার কিছু হয়ে গেলে দায়ী থাকবেন আসিম মুনির ও ডিজি, আইএসআই।' আর ঠিক যেদিন আসিম মুনির পাকিস্তানের প্রথম সিডিএফ হওয়ার খবর আসে ,সেই দিনই পাকিস্তানের 'ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন' (ISPR) ইমরান খানের নাম না করে এক বিস্ফোরক বার্তা দিয়েছে।

পাকিস্তানের CDSর তখতে মুনির বসতেই ইমরানকে নিয়ে বোমা ফাটাল ISPR! তুঙ্গে পারদ
পাকিস্তানের CDSর তখতে মুনির বসতেই ইমরানকে নিয়ে বোমা ফাটাল ISPR! তুঙ্গে পারদ

পাকিস্তানের আইএসপিআর-র ডিজি লেফ্টন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরী বলেছেন-একজন এমন ব্যক্তি আছেন যিনি জেলবন্দি, তবুও তিনি বিশ্বাস করেন যে যদি তিনি ক্ষমতায় না থাকেন, তাহলে কিছুই নেই। পাকিস্তানের সেনার মুখপাত্র ইমরান খানের নাম না করে বলছেন,'তাঁর বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।' স্পষ্টত মুনিরের পাকিস্তানের সেনা, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ন্যাশনাল থ্রেট’ (জাতীয় নিরাপত্তার জন্য হুমকি) বলে আখ্যা দিয়েছে। নাম না করে ইমরান খানকে নিয়ে লেফ্টন্যান্ট জেনারেল চৌধরী বলেছেন,'সেই ব্যক্তির রাজনীতি শেষ। তিনি তাঁর নিজের অহংকার এবং আবেগের কাছে বন্দি।' আইএসপিআর-র দাবি, পাকিস্তানের সেনাকে যাতে রাজনীতি থেকে আলাদা রাখা হয়। আইএসপিআরর ডিজি বলছেন,' আমরা কাউকে রাষ্ট্র এবং জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে দেব না। পাকিস্তান সেনাবাহিনী জনগণ এবং সন্ত্রাসীদের রাষ্ট্রদ্রোহের মাঝখানে দাঁড়িয়ে আছে।' সুর একই রেখে পাকিস্তানের সেনার তরফে বলা হয়েছে,'আমরা কোনও রাজনৈতিক অভিনেতা বা গোষ্ঠীর এজেন্ডা অনুসরণ করি না,' তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তির পরিচয়’ এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে 'পাকিস্তান রাষ্ট্রের উপরে স্থান দেওয়া হচ্ছে।' আইএসপিআর সাফ জানিয়েছে,'এই নেতিবাচক আখ্যানের অবসান ঘটানোর সময় এসেছে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks