...
...
Next Story

Rishabh Pant: উত্তরাখণ্ডে জমি কিনতে চেয়ে মুখ্যমন্ত্রীকে বার্তা ঋষভ পন্থের, জবাবে কী বললেন ধামি?

উত্তরাখণ্ডে ফিরে গিয়ে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তবে গত তিন বছর ধরে সেখানে পছন্দসই বড় জমি খুঁজে না পাওয়ার সমস্যার কথা জানিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাহায্য চেয়েছিলেন তিনি।

Published on: Aug 8, 2026, 13:32:49 IST
Advertisement

নিজের জন্মভূমি উত্তরাখণ্ডে ফিরে গিয়ে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তবে গত তিন বছর ধরে সেখানে পছন্দসই বড় জমি খুঁজে না পাওয়ার সমস্যার কথা জানিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাহায্য চেয়েছিলেন তিনি। শনিবার পন্থের সেই আবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ডে ফিরে গিয়ে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।
উত্তরাখণ্ডে ফিরে গিয়ে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।

শনিবার ভোরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে পন্থ জানান, দিল্লি থেকে নিজের ঘাঁটি উত্তরাখণ্ডে সরিয়ে নিতে চান তিনি। সেই উদ্দেশ্যে গত তিন বছর ধরে জমি কেনার চেষ্টা করলেও তাঁর প্রয়োজন অনুযায়ী বড় এবং উপযুক্ত জমি খুঁজে পাচ্ছেন না বলে জানান ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। নিজের রাজ্যের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় সাহায্য করার আবেদন করেন।

পন্থের বক্তব্য, উত্তরাখণ্ডে ফিরে গিয়ে নিজের শিকড়ের সঙ্গে আরও গভীর ভাবে যুক্ত হতে চান তিনি। পাশাপাশি রাজ্যের মানুষের জন্য কিছু করতে এবং উত্তরাখণ্ডের উন্নয়নে নিজের মতো করে অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন। তাঁর এই আবেদনের পরেই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে তৎপরতা শুরু হয়।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমাজমাধ্যমে পন্থের উদ্দেশে লেখেন, তিনি উত্তরাখণ্ডের গর্ব। ক্রিকেট মাঠে তাঁর সাফল্য দেশের পাশাপাশি গোটা বিশ্বের কাছে ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করেছে বলেও মন্তব্য করেন ধামি। নিজের মাতৃভূমিতে ফিরে এসে সেখানকার মানুষের জন্য কাজ করার পন্থের ইচ্ছাকেও প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ঋষভ পন্থ উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকিতে জন্মগ্রহণ করেন। যদিও পেশাদার ক্রিকেটের বড় মঞ্চে তাঁর ক্রিকেটজীবন মূলত দিল্লির হয়ে। ক্রিকেটে পেশাদার ভাবে এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী সময়ে দিল্লিতে চলে যান তিনি। কিন্তু জন্মভূমি উত্তরাখণ্ডের সঙ্গে তাঁর যোগাযোগ এবং আবেগ বরাবরই রয়েছে।

সম্প্রতি আর্থিক দিক থেকেও খবরের শিরোনামে এসেছেন পন্থ। ২০২৫-২৬ অর্থবর্ষে উত্তরাখণ্ডের সর্বোচ্চ ব্যক্তিগত আয়করদাতা হিসেবে তাঁর নাম সামনে এসেছে। ওই অর্থবর্ষে তিনি ২৩.৮৪ কোটি টাকা আয়কর দিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে ক্রিকেটের দিক থেকে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন পন্থ। আগামী ১৫ অগস্ট থেকে শুরু হতে চলা দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে রয়েছেন তিনি। ফলে ক্রিকেটের ব্যস্ততার মধ্যেও নিজের রাজ্যে ফিরে আসার ইচ্ছা প্রকাশ তাঁর উত্তরাখণ্ডের প্রতি আবেগের বিষয়টিকে আরও সামনে এনেছে।

পন্থের জমি কেনার আবেদন এবং মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তবে জমি কেনার ক্ষেত্রে রাজ্যের প্রচলিত আইন ও বিধি মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ধামির বক্তব্যে স্পষ্ট। এখন প্রশাসনের সঙ্গে পন্থের যোগাযোগের পর তাঁর পছন্দের জমি কেনার বিষয়টি বাস্তবে কতটা এগোয়, সেদিকেই নজর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks