...
...
Next Story

Bangladesh on Hasina: চড়ছে পারদ? ‘ভারতকে বলুন..’, হাসিনা পাসপোর্ট আবেদন করতেই সরব তারেকের মন্ত্রী

হাসিনার পাসপোর্ট আবেদনের খবর উঠে আসতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি।’

Published on: Nov 9, 2026, 16:16:59 IST
Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা করেছিলেন যে, তিনি ডিসেম্বর মাসে ফিরবেন বাংলাদেশে। এবার শুরু করে দিলেন তার তোরজোড়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাংলাদেশের নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তবে সেখবর প্রকাশ্যে আসতেই তারেক সরকারের দুই মন্ত্রীকে দেখা গেল সরব হতে।

চড়ছে পারদ? ‘ভারতকে বলুন..’, হাসিনা পাসপোর্ট আবেদন করতেই সরব তারেকের মন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
চড়ছে পারদ? ‘ভারতকে বলুন..’, হাসিনা পাসপোর্ট আবেদন করতেই সরব তারেকের মন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

হাসিনার পাসপোর্ট আবেদনের খবর উঠে আসতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। বিদেশমন্ত্রক এবং আইনমন্ত্রক এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’ এর পরই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে মুখ খোলেন। হুমায়ুন কবির বলেন, ‘যিনি দেশ থেকে পালিয়েছেন তিনি কীসের দেশে আসতে চান! আসলে তো প্রক্রিয়া রয়েছে, প্রত্যর্পণ চুক্তি! উনি বলুন ভারতকে গিয়ে আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হস্তান্তন করুন।… উনি বলেন এইটা?’ এরপরই সাংবাদিকদের সামনে বেশ খানিকটা হেসে উঠতে দেখা যায় বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীকে। হাসির পর তিনি বলেন, ‘এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট, হাসিনা বলেন… হাসিনার পরিবার বলেন… আওয়ামি লিগের লোকেরা,.. পলাতক।’ হুমায়ুন কবির বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক সফরকারী নন। তাঁর বিচার হয়ে গিয়েছে, তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। যে ভাগিয়া গেছে, সে কীভাবে ফিরে আসবে? ওঁর ফিরে আসার ইতিহাস নেই, ভাগার ইতিহাস আছে।.. তাঁর আসা দূরের কথা, হাস্যকর!’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks