প্রিপেড ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা দিয়েছে এয়ারটেল। ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা তাদের সবচেয়ে সস্তা ১৮৯ টাকার কলিং প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। এখন এয়ারটেলের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে এই প্ল্যানটি আর দেখা যাচ্ছে না। এই প্ল্যানে শুধুমাত্র আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হত। কিন্তু কোনও ডেটা বেনিফিট অন্তর্ভুক্ত ছিল না। এই প্যাকটি সেইসব ব্যবহারকারীদের জন্য উপহারের চেয়ে কম ছিল না, যাঁরা শুধুমাত্র কলিংয়ের জন্য সস্তা রিচার্জ করাতেন।

এখন ২৫০ টাকার কমে মিলবে এয়ারটেলের একাধিক প্ল্যান। নয়া সিদ্ধান্তের পরে এয়ারটেলের সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং এবং ডেটা প্যাক এখন ১৯৯ টাকা এবং ২১৯ টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ, এখন ব্যবহারকারীদের ভয়েস কলিং, ডেটা এবং এসএমএসের মতো সুবিধা পেতে কমপক্ষে ১০ টাকা বেশি খরচ করতে হবে।
এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যানে কী কী আছে?
এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যানটি এখন কোম্পানির সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ। এই প্ল্যানে ব্যবহারকারীদের তিন জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া লোকাল বা এসটিডি সবক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধাও রয়েছে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের। সেইসঙ্গে Apollo 24|7 Circle, Wynk Music, এবং Free Hellotunes-এর মতো Airtel Thanks বেনিফিটও পাওয়া যায়।
এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানে কী কী পাওয়া যাবে?
এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানটি এখন কোম্পানির বেস আনলিমিটেড রিচার্জ প্যাক হয়ে গিয়েছে। এটি সেইসব ব্যবহারকারীদের জন্য সেরা, যাঁরা প্রতিদিন কলিং এবং অল্প ডেটা ব্যবহার করেন। এই প্ল্যানে ব্যবহারকারীদের দু'জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া, লোকাল বা এসটিডি সবক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। সঙ্গে প্রতিদিন ১০০টি মেসেজ পাঠানো যাবে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের। সেইসঙ্গে Free Hello Tunes, Wynk Music এবং Apollo 24|7 Circle-এর মতো Airtel Thanks বেনিফিটও অন্তর্ভুক্ত রয়েছে।
এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে কী কী আছে?
এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। প্রতিদিন এক জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। অর্থাৎ মোট ২৮ জিবি ডেটার সুবিধা মেলে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৬৪ kbps হয়ে যায়, যা দিয়ে বেসিক ব্রাউজিং বা চ্যাটিং করা যায়। কলিংয়ের ক্ষেত্রে এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এছাড়া ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি SMS পান। প্ল্যানটিতে Apollo 24|7 Circle-এর ফ্রি অ্যাক্সেসও অন্তর্ভুক্ত রয়েছে, যা স্বাস্থ্য-সম্পর্কিত পরিষেবাগুলির জন্য কাজে লাগে।
{{/usCountry}}এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। প্রতিদিন এক জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। অর্থাৎ মোট ২৮ জিবি ডেটার সুবিধা মেলে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৬৪ kbps হয়ে যায়, যা দিয়ে বেসিক ব্রাউজিং বা চ্যাটিং করা যায়। কলিংয়ের ক্ষেত্রে এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এছাড়া ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি SMS পান। প্ল্যানটিতে Apollo 24|7 Circle-এর ফ্রি অ্যাক্সেসও অন্তর্ভুক্ত রয়েছে, যা স্বাস্থ্য-সম্পর্কিত পরিষেবাগুলির জন্য কাজে লাগে।
{{/usCountry}}