ভারতীয় ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়ের অবসান। বৃহস্পতিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের নির্ভরযোগ্য সদস্য হিসেবে দেশের হয়ে খেলেছেন তিনি। দুর্দান্ত টেকনিক, চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ব্যাটিং এবং বিদেশের মাটিতে ধারাবাহিক সাফল্যের জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ সম্মান অর্জন করেছিলেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ৮,০০০-এরও বেশি রান। দেশের হয়ে তিনি খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি টি-২০ আন্তর্জাতিক।

রাহানের ক্রিকেটজীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর বিরাট কোহলি দেশে ফিরে গেলে নেতৃত্বের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। একাধিক তারকা ক্রিকেটার চোটে ছিটকে যাওয়ার পরও মেলবোর্ন টেস্টে শতরান করে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান তিনি। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। সেই সিরিজ আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হয়।
ভারতের জার্সিতে রাহানের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালে, ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট। একদিনের ক্রিকেটে তিনি শেষবার খেলেছিলেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
অবসরের ঘোষণা দিতে গিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন রাহানে। সেখানে তিনি লেখেন, - Cap 278 signing off. Thank you for all the love and support over the years. Forever grateful। ভিডিও বার্তায় তিনি বলেন, জীবনের প্রতিটি কিছুরই শুরু এবং শেষ রয়েছে। একজন ব্যাটার হিসেবে তিনি সবসময় সঠিক সময়ের গুরুত্ব বুঝেছেন, আর তাঁর মনে হয়েছে ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।
এর আগে গত কয়েকটি মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বও করেছেন তিনি। যদিও তাঁর নেতৃত্বে দল প্লে-অফে পৌঁছতে পারেনি, তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাশাপাশি ঘরোয়া লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের হয়েও নিয়মিত খেলেছেন।
{{/usCountry}}এর আগে গত কয়েকটি মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বও করেছেন তিনি। যদিও তাঁর নেতৃত্বে দল প্লে-অফে পৌঁছতে পারেনি, তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাশাপাশি ঘরোয়া লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের হয়েও নিয়মিত খেলেছেন।
{{/usCountry}}রাহানের অবসরে শ্রদ্ধা জানিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক বলেন, অজিঙ্কা রাহানের অবসর ভারতীয় ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। চাপের মুখে তাঁর স্থিরতা, নিষ্ঠা এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার তাঁকে মুম্বই ক্রিকেটের অন্যতম সেরা দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।
ব্যাট হাতে নির্ভরযোগ্যতার পাশাপাশি স্লিপে দুর্দান্ত ক্যাচ নেওয়ার দক্ষতাও তাঁকে ভারতের টেস্ট দলের অপরিহার্য সদস্যে পরিণত করেছিল। নিঃস্বার্থ দলীয় মানসিকতা, ধৈর্য, নেতৃত্ব এবং কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার ক্ষমতার জন্য অজিঙ্কা রাহানে ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন।