...
...
Next Story

‘আজকের তরুণরা হয়তো মনে করতে পারেন..’ সিজেপি-বিক্ষোভের পর এবার মুখ খুললেন ডোভাল

সিজেপির প্রতিবাদের পর এবার যুব সমাজ নিয়ে বড় মন্তব্য অজিত ডোভালের।

Published on: Aug 1, 2026, 19:11:53 IST
Advertisement

গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেয় সিজেপি। প্রশ্নফাঁসের প্রতিবাদে তাদের ডাকা এই বিক্ষোভের জেরে সেদিন পুলিশ ও সিজেপি পন্থীদের সংঘাতের সাক্ষী থাকে দিল্লির রাস্তা। ছড়ায় অশান্তি। সেই ঘটনার পাশাপাশি সিজেপি একাধিক দাবি দাওয়া রাখে, যার হাত ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। এই ঘটনার পর এদিন পুনেতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবসমাজের প্রতি বার্তা দেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

‘আজকের তরুণরা হয়তো মনে করে পারেন..’ সিজেপি-বিক্ষোভের পর এবার মুখ খুললেন ডোভাল (ANI Video Grab) (ANI Video Grab)
‘আজকের তরুণরা হয়তো মনে করে পারেন..’ সিজেপি-বিক্ষোভের পর এবার মুখ খুললেন ডোভাল (ANI Video Grab) (ANI Video Grab)

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজিত ডোভাল বলেন, ‘ লোকমান্য তিলকের জীবন ও তাঁর চরিত্রের গভীরতা যথার্থভাবে অনুধাবন করতে হলে সেই যুগের প্রেক্ষাপট, সীমাবদ্ধতা এবং তৎকালীন শোচনীয় পরিস্থিতির কথা বুঝতে হবে,এমন সব বাস্তবতা যা পুরোপুরি কল্পনা করা আমাদের,এবং বিশেষ করে তরুণ প্রজন্মের,জন্য বেশ কঠিন।’ উল্লেখ্য, সদ্য সিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে বেশ কিছু অশ্রাব্য মন্তব্য উঠে আসে। সেইসব ভিডিয়ো ঘিরেও দেশের বহু মহলে সমালোচনার ঝড় ওঠে। এদিকে, অনুষ্ঠানে অজিত ডোভাল বলছেন, ‘আজকের তরুণরা হয়তো মনে করতে পারে যে ভারত সবসময়ই এমন ছিল, অথবা তারা হয়তো স্বাধীনতা বলতে কেবল নিজের ইচ্ছামতো যা খুশি তা করার অধিকারকেই বোঝায়। কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থ তা নয়।’ অজিত ডোভাল বলেন,‘আজকের তরুণদের উচিত নিজেদের সম্পূর্ণরূপে জাতির সেবায় উৎসর্গ করা। ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থকে একপাশে সরিয়ে রেখে সর্বদা জাতীয় স্বার্থে কাজ করার সংকল্প তাদের নেওয়া উচিত। এমনকি যদি এমন কোনো স্বার্থের প্রশ্ন সামনে আসেও, তবে তা উপেক্ষা করাই শ্রেয়। সেসব বিষয় আপাতত অপেক্ষমান থাকতে পারে, মূল অগ্রাধিকার হলো জাতি গঠন।’ তিনি একইসঙ্গে বলেন,‘ আমাদের দেশের ইতিহাসে এক বিরল সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে এবং আমরা কোনোভাবেই একে হাতছাড়া হতে দিতে পারি না। আমি নিশ্চিত যে, আমরা এই মিশনে সফল হব এবং ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করব।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe