Akhilesh Yadav: আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে আসন ভাগাভাগি আলোচনা নিয়ে বড় ইঙ্গিত দিলেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। শনিবার সমাজবাদী পার্টি প্রধান জানান, ২০২৭ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ১৮১টিতে লড়তে চেয়েছে কংগ্রেস। যদিও এই বিষয়ে সমাজবাদী পার্টির অবস্থান এখনও স্পষ্ট করেননি তিনি। তবে বিরোধীদের জোট যে অক্ষুণ্ণ থাকছে, তা স্পষ্ট করে দিয়েছেন অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ জোট একসঙ্গে লড়াই করে রাজ্যে হারিয়ে দেবে বিজেপি-কে।

দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখার সময় অখিলেশ যাদবকে জিজ্ঞাসা করা হয়, কংগ্রেস ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিনা। তিনি বলেন, তারা আরও বেশি আসনের দাবি করেছে। সংখ্যাটি ২০০ কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, 'তার থেকে কিছুটা কম।' সংখ্যাটি ১৮০ কিনা জানতে চাইলে এসপি প্রধান জবাব দেন, 'আরও একটি যোগ করুন,' যা থেকে বোঝা যায় যে কংগ্রেস ১৮১টি আসন চাইছে। তবে, এসপি দাবিটি মেনে নিয়েছে কিনা, তা নিশ্চিত করেননি অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে শাসক দল বিজেপিকে জোরদার টক্কর দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবে বিরোধী জোট। এই প্রসঙ্গে সমাজবাদী পার্টি প্রধান বলেন, 'আমরা কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সে বিষয়ে মনস্থির করে ফেলেছি। সমাজবাদী পার্টি ও ইন্ডি জোট একযোগে বিজেপিকে পরাজিত করবে।'
এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা করে উত্তরপ্রদেশে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছিল মাত্র সাতটিতে। অখিলেশ যাদবের ঝুলিতে এসেছিল ৪৭টি। ওই বিপর্যয়ের পর দু’দলের গাঁটছড়া ছিন্ন হয়েছিল। এর পর ২০১৯ সালের লোকসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করেও আসন বাড়াতে পারেনি অখিলেশ যাদবের দল। ২০২২ সালে কংগ্রেস একক ভাবে ৩৯৯টিতে লড়ে জিতেছিল মাত্র দু’টি আসন। সেখানে অখিলেশ যাদবের দল ৩৪৭টি আসনে লড়ে জিতেছিল ১১১টি আসনে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোট গড়ে ভাল ফল করেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। বিজেপি-কে পিছনে ফেলে সে রাজ্যে পয়লা নম্বরে উঠে এসেছে সমাজবাদী পার্টি। ৮০টি আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়েছিল এসপি-কংগ্রেস জোট। ফলে ২০২৭ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সময় উত্তরপ্রদেশ বিধানসভায় ৪০৩টি আসন থাকায় আসন ভাগাভাগি বিরোধী দলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর সঙ্গে জোটের কথা ভাবছেন কিনা, এমন প্রশ্নের জবাবে এদিন অখিলেশ যাদব বলেন, বর্তমান জোটে থাকা অবস্থায় তিনি অন্য কোনও জোটের কথা ভাবছেন না। বিএসপি বর্তমানে ‘ইন্ডিয়া’ জোটের সদস্য নয়। তাই এই মুহূর্তে এমন কিছু তাঁর ভাবনায় নেই বলেই জানান অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে এসপি-র সম্পর্কের কথা তুলে ধরে অখিলেশ যাদব আরও বলেন, 'কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটটি সেই একই জোট যা আমাদের আগে ছিল। আমি এতে কোনও পরিবর্তন দেখছি না।' একইসঙ্গে উত্তরপ্রদেশে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এসপি-র সাফল্যের কথা উল্লেখ করে বিরোধী দলের সম্ভাবনা নিয়েও আস্থা প্রকাশ করেছেন অখিলেশ। তিনি মনে করিয়ে দেন, দলটি ফৈজাবাদ আসনে জয়লাভ করেছে, যার মধ্যে অযোধ্যাও অন্তর্ভুক্ত, যেখানে তাদের প্রার্থী অবধেশ প্রসাদ বিজেপিকে পরাজিত করেন।
{{/usCountry}}বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর সঙ্গে জোটের কথা ভাবছেন কিনা, এমন প্রশ্নের জবাবে এদিন অখিলেশ যাদব বলেন, বর্তমান জোটে থাকা অবস্থায় তিনি অন্য কোনও জোটের কথা ভাবছেন না। বিএসপি বর্তমানে ‘ইন্ডিয়া’ জোটের সদস্য নয়। তাই এই মুহূর্তে এমন কিছু তাঁর ভাবনায় নেই বলেই জানান অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে এসপি-র সম্পর্কের কথা তুলে ধরে অখিলেশ যাদব আরও বলেন, 'কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটটি সেই একই জোট যা আমাদের আগে ছিল। আমি এতে কোনও পরিবর্তন দেখছি না।' একইসঙ্গে উত্তরপ্রদেশে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এসপি-র সাফল্যের কথা উল্লেখ করে বিরোধী দলের সম্ভাবনা নিয়েও আস্থা প্রকাশ করেছেন অখিলেশ। তিনি মনে করিয়ে দেন, দলটি ফৈজাবাদ আসনে জয়লাভ করেছে, যার মধ্যে অযোধ্যাও অন্তর্ভুক্ত, যেখানে তাদের প্রার্থী অবধেশ প্রসাদ বিজেপিকে পরাজিত করেন।
{{/usCountry}}