...
...
Next Story

Lucky Zodiac Signs: কুম্ভ রাশির সুদিন ফিরছে! বহু রাশিতে গুরু বৃহস্পতির কৃপা আসন্ন, লাকি কারা?

একাধিক রাশি পাবে সুখের সময়। গুরুর কৃপা পেয়ে কারা কারা লাকি?

Published on: Jul 14, 2025, 19:00:13 IST
By ,
Prefer HTon Google
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গুরুকে জ্ঞান, শিক্ষা, ধার্মিক কাজ, পবিত্র স্থানের কারক বলে মনে করা হয়। এই গুরু যাঁর ওপর কৃপা বর্ষণ করেন, তিনি নানান দিক থেকে হন লাভবান। ফলত, গুরুর চালে সামান্য বদল এলেও তা সমস্ত রাশিকে প্রভাবিত করে। এবার কুম্ভ সহ একাধিক রাশিকে কৃপা করতে চলেছেন গুরু বৃহস্পতি। কেন? তার আগে জেনে নেওয়া যাক, কাদের ভালো সময় আসছে।

কুম্ভ সহ একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন বক্রী গুরুর ফলে। (Freepik)
কুম্ভ সহ একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন বক্রী গুরুর ফলে। (Freepik)

তুলা

গুরু বৃহস্পতির সোজা চাল সিংহ রাশির জন্য বেশ সুখ নিয়ে আসবে। গুরু গ্রহ আপনার রাশির তৃতীয় আর ষষ্ঠভাবের স্বামী। এই সময় আপনার সন্তানের পক্ষ থেকে বেশ কিছু সুখবর পেয়ে থাকতে পারেন। যাঁরা গবেষণার ক্ষেত্রে রয়েছেন তাঁদের জন্য এই সময়কাল ভালো ও সাফল্যে ভরা হতে পারে। আপনার সাহস আর পরাক্রম বৃদ্ধি হতে চলেছে। দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন।

( Vastu Shastra Tips: সৌভাগ্য ধরে রাখতে কোন ৫ জিনিস পকেটে ভুলেও রাখবেন না? রইল বাস্তুটিপস)

( Nimisha Priya Execution case: ইয়েমেনে কেরলের নার্স নিমিশার মৃত্যুদণ্ডের প্রহর গোনার মাঝেই SCকে অবস্থান জানাল দিল্লি)

কুম্ভ

গুর গ্রহের বক্রী হওয়া আপনার রাশির জন্য লাভদায়ক হতে পারে। আপনার রাশিতে পঞ্চমভাবে বক্রী হবেন গুরু গ্রহ। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন। যাঁরা সন্তানের জন্য আগ্রহী, তাঁরা এই সময় পেতে পারেন সন্তান। সন্তানের দিক থেকে কোনও শুভ খবর আসতে পারে। হঠাৎ করে আকস্মিক ধনলাভ হতে পারে। বিদেশের কোনও সূত্র থেকে পেতে পারেন লাভ। চাকরিরতদের বিদেশ যাত্রা হতে পারে, বা বিদেশের কোনও কম্পানিতে যোগ দিতে পারেন।

আপনাদের জন্য গুরুর কৃপা আসবে। ফলত, কাজের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। এই সময়কাল ব্যবসায়ীদের জন্য দারুন ভালো হবে। ব্যবসা ছড়িয়ে দিতে এই সময় খুবই শুভ। ফলে ব্যবসারও বিস্তার হতে পারে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা ও সিনিয়রদের প্রশংসা পেতে পারেন।

বক্রী গুরু

এবার বক্রী রূপে ধরা দিতে চলেছেন গুরু বৃহস্পতি। আর বছরের শেষে তা হবে। আর দেবতাদের গুরু বৃহস্পতির এই অবস্থানের জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তার মধ্যে রয়েছে কুম্ভ সহ একাধিক রাশি। একাধিক রাশির ভাগ্যে আসবে নানান রকমের সুখের সময়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe