...
...
Next Story

Trump on US-Iran Deal: 'তেল প্রবাহিত হতে দাও', ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি সম্পন্ন, ঘোষণা ট্রাম্পের

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পরপর দুটি বার্তায় ট্রাম্প দাবি করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণভাবে উন্মুক্ত হতে চলেছে।

Published on: Jun 15, 2026, 08:17:14 IST
Advertisement

মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাত, তেলের বাজারে অনিশ্চয়তা এবং বিশ্ব অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পরপর দুটি বার্তায় ট্রাম্প দাবি করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণভাবে উন্মুক্ত হতে চলেছে।

ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Bloomberg)
ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Bloomberg)

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, 'ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ। সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালীকে টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং একইসঙ্গে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও।' এর কিছুক্ষণ পর আরও একটি পোস্টে তিনি দাবি করেন, এই চুক্তি গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। তাঁর কথায়, বহু মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করলেও সফল হননি। কিন্তু তাঁর প্রশাসন সেই অসম্ভবকে সম্ভব করেছে।

কী রয়েছে মার্কিন-ইরান চুক্তিতে?

প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও শান্তি কাঠামোতে সম্মত হয়েছে। চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি হতে চলেছে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে। এই আবহে উভয় পক্ষ সামরিক অভিযান বন্ধ রাখবে এবং পরবর্তী ৬০ দিন ধরে বৃহত্তর রাজনৈতিক ও পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা চলবে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনও প্রকাশ করা হয়নি, তবুও জানা যাচ্ছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।

হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন?

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe