...
...
Next Story

Google DeepMind: AIর গতি থামানোর ডাক! মাস্ক-অল্টম্যানের পর আমোদেকে সমর্থন ডিপমাইন্ড প্রতিষ্ঠাতার

Google DeepMind: শনিবার প্রকাশিত দীর্ঘ এক ব্লগ পোস্টে দারিও আমোদে এআই শিল্পজুড়ে উন্নয়নের গতি নিয়ন্ত্রণ এবং স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে উন্নত এআই মডেল মূল্যায়নের প্রস্তাব দেন।

Published on: Sep 13, 2026, 13:18:37 IST
Advertisement

Google DeepMind: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে রেষারেষির মাঝেই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী রইল প্রযুক্তি দুনিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-র দ্রুত বিকাশ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে প্রযুক্তিটির উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিক (Anthropic)-এর বস দারিও আমোদে। তাঁকে সমর্থন জানিয়েছেন ওপেনএআই (OpenAI)-এর প্রধান স্যাম অল্টম্যান, এক্সএআই (xAI)-এর কর্ণধার ইলন মাস্ক এবং এবং গুগল ডিপমাইন্ড (Google DeepMind)-এর সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস।

গুগল ডিপমাইন্ড-এর সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস ও অ্যানথ্রপিক-এর বস দারিও আমোদে (File Photos/Reuters)
গুগল ডিপমাইন্ড-এর সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস ও অ্যানথ্রপিক-এর বস দারিও আমোদে (File Photos/Reuters)

শনিবার প্রকাশিত দীর্ঘ এক ব্লগ পোস্টে দারিও আমোদে এআই শিল্পজুড়ে উন্নয়নের গতি নিয়ন্ত্রণ এবং স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে উন্নত এআই মডেল মূল্যায়নের প্রস্তাব দেন। তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেমিস হাসাবিস বলেন, প্রস্তাবটির বিস্তারিত দিকগুলো নিয়ে আরও কাজ করতে হলেও এর মূল দিকনির্দেশনা সঠিক। তিনি জানান, এ কারণেই গুগল ডিপমাইন্ড সম্প্রতি অত্যাধুনিক বা ‘ফ্রন্টিয়ার এআই’-এর জন্য শিল্পজুড়ে একটি অভিন্ন মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে।

আমোদে তার ব্যক্তিগত ব্লগে বলেন, এআই মানুষের জীবনমান ব্যাপকভাবে উন্নত করার সম্ভাবনা রাখলেও এর সঙ্গে বড় ধরনের ঝুঁকিও রয়েছে। তাঁর মতে, আগামী ৫ থেকে ১০ বছরে এআই বড় ধরনের অনেক রোগের চিকিৎসায় ভূমিকা রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মানুষের সক্ষমতা বাড়াতে পারে। তবে নিয়ন্ত্রণহীন গতিতে এআই মডেলের উন্নয়ন চলতে থাকলে এসব ব্যবস্থা নিয়ন্ত্রণে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি। এ কারণে অত্যাধুনিক এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন অ্যানথ্রপিক প্রধান। নিরাপদ ও ভারসাম্যপূর্ণ এআই উন্নয়নের জন্য তিন দফা পরিকল্পনাও দিয়েছেন আমোদে। এর মধ্যে রয়েছে প্রতিটি ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের কর্মীদের মতো নিয়মিত প্রবেশাধিকার দেওয়া, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন নিরাপত্তা মান তৈরি এবং নিয়ন্ত্রণহীন এআই উন্নয়নের গতিতে সীমা আরোপ।

তবে আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর মতে, শুধু এআই উন্নয়নের গতি কমানো যথেষ্ট নয়। উন্নত এআই তৈরিতে বিরতি এবং মানুষের চেয়ে বুদ্ধিমান ও স্বাধীনভাবে কাজ করতে সক্ষম কৃত্রিম সুপারইন্টেলিজেন্স নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, এআই প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত কতটা নতুন সীমা বা নিরাপত্তা যাচাই ব্যবস্থা গ্রহণ করবে, তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করলে প্রতিযোগিতা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সেটিকে কীভাবে দেখবে, সেটিও অনিশ্চিত। এর আগে জুলাইয়ে বিভিন্ন এআই প্রতিষ্ঠানের এক হাজারের বেশি কর্মী মার্কিন প্রশাসনকে এমন একটি ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছিলেন, যার মাধ্যমে পরিকল্পিতভাবে এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks