Bangladesh paritipation in Delhi meet: শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই ভারতে আসছেন বাংলাদেশের কোনও মন্ত্রী বা কোনও শীর্ষ কূটনীতিবিদ? নাকি ভারতেই থাকা কোনও দূত প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের? সেরকমই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ চলতি সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বিদেশমন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক আছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সদস্যদেশ হিসেবে সেই বৈঠকে যোগ দিতে পারে বাংলাদেশও। তাছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইরানের মতো দেশের প্রতিনিধিরাও যোগ দিতে পারেন সেই বৈঠকে।
আজও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বৈঠক

এমনিতে আজ দিল্লিতে ভারত মহাসাগরের সুরক্ষা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের। ভারতে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত জিন-এরিক প্যাগেট জানিয়েছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধি এবং নিরাপত্তা বাড়ানোর উপরে জোর দেওয়া হচ্ছে। সামুদ্রিক পথে যে অপরাধ ঘটছে, তা রোখার পাশাপাশি সার্বিকভাবে নিরাপত্তা বৃদ্ধির উপরে গুরুত্ব আরোপ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত।
বাংলাদেশের যোগদান নিয়ে জল্পনা শুরু
আর সেই আলোচনার পরে দিল্লিতে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। যে গোষ্ঠীতে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, মরিশাস, মালদ্বীপ, সোমালিয়ার মতো বিভিন্ন দেশ। তবে হাসিনার প্রত্যাবর্তনের মধ্যেই ওই বৈঠকে বাংলাদেশের যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে।
হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন ও সরকারের প্রতিক্রিয়া
কারণ আগামী ১৬ ডিসেম্বর হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে দাবি করা হয়েছে নয়া রিপোর্টে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি দাবি করেছেন যে বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় উড়ান সংস্থা বিমান বাংলাদেশের উড়ানেই দিল্লি থেকে ঢাকায় ফিরতে চেয়েছেন হাসিনা।
{{/usCountry}}কারণ আগামী ১৬ ডিসেম্বর হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে দাবি করা হয়েছে নয়া রিপোর্টে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি দাবি করেছেন যে বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় উড়ান সংস্থা বিমান বাংলাদেশের উড়ানেই দিল্লি থেকে ঢাকায় ফিরতে চেয়েছেন হাসিনা।
{{/usCountry}}ওই প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র দাবি করেছেন যে ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের বিমানেই তাঁকে ভারতে নিয়ে আনা হয়েছিল। তাই দেশে ফিরিয়ে আনার দায়িত্বও বাংলাদেশের সরকারের। সেই যুক্তিতেই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য জাতীয় উড়ান সংস্থার বিমান পাঠানো উচিত। তাছাড়া সংবিধান-বিরোধী পরিস্থিতিতে দেশছাড়া করা হয়েছিল হাসিনাকে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলেও দাবি করেন হাসিনার মুখপাত্র।
সেই রিপোর্টের পরই বাংলাদেশ সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে হাসিনা ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কোনওরকম কথা বলা হবে না। যা কথা বলা হবে, সেটা ভারত সরকারের সঙ্গে।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।