...
...
Next Story

War impact on T20 WC: ‘বাড়ি ফিরতে চাই’, যুদ্ধের মাঝে কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ! জিম্বাবোয়ে টিমকে কীভাবে ফেরানো হচ্ছে?

যুদ্ধের মাঝে কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ টিম।

Published on: Mar 5, 2026, 19:06:49 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান যুদ্ধের আঁচ এসে পড়ল এবার টি২০ বিশ্বকাপ ক্রিকেটে। কিছুদিন আগেই ইডেনে এই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়। তবে যুদ্ধের মাঝে এখনও কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ টিম। শুধু তারাই নয়। রিপোর্ট বলছে, দিল্লিতে আটকে রয়েছে জিম্বাবোয়ে টিমের কিছু সদস্য। তবে জিম্বাবোয়ের টিমকে দেশে ফেরাতে ব্যবস্থাপনা শুরু করে দিয়েছে আইসিসি।

যুদ্ধের মাঝে কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ!জিম্বাবোয়ে টিমকে কীভাবে ফেরানো হচ্ছে?REUTERS/Sahiba Chawdhary (REUTERS)
যুদ্ধের মাঝে কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ!জিম্বাবোয়ে টিমকে কীভাবে ফেরানো হচ্ছে?REUTERS/Sahiba Chawdhary (REUTERS)

বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে তথা শ্রীলঙ্কায় একাধিক দেশের ক্রিকেট টিম যেমন এসেছে, তেমনই এসেছেন তাদের সমর্থকরাও। এদিকে, ৫ দিনে পড়ে গিয়েছে ইরান বনাম ইজয়ারেল, আমেরিকা যুদ্ধ। যুদ্ধের মাঝে ব্যাপকভাবে ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত দুবাই বিমানবন্দর। এই বিমান বন্দরটি দিয়েই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশে বেশিরভাগ বিমান যায়। আর সেই ক্যারিবিয়ান দ্বীপের ওয়েস্ট ইন্ডিজ টিমই এবার কলকাতায় আটকে পড়ল যুদ্ধের জেরে। টিমের কোচ ড্যারেন স্যামি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,' আমি আর শুধু বাড়ি যেতে চাই।'

এদিকে, জিম্বাবোয়ে দলের খেলোয়াড়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে আইসিসি। জানানো হয়েছে, দলে দলে ভাগ করে জিম্বাবোয়ের খোলোয়াড়দের দেশে ফেরানো হবে। আইসিসির তরফে জানানো হয়েছে, 'জিম্বাবুয়ে ক্রিকেট নিশ্চিত করেছে যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী জিম্বাবুয়ের সিনিয়র পুরুষ দল ভারত থেকে দেশে ফিরছে, সাম্প্রতিক ট্রানজিট ব্যাঘাতের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিকল্প ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করেছে।' জিম্বাবোয়ের জন্য আইসিসি জানিয়েছে, ‘ফ্লাইটের সহজলভ্যতা এবং পরিবর্তিত রুটিনের কারণে, দলটিকে দলে দলে (ভাগ ভাগ করে) হারারে ফেরানো হচ্ছে। খেলোয়াড়দের প্রথম দল আজ, বুধবার ভারত ত্যাগ করেছে, এবং চূড়ান্ত দলটি শুক্রবার বিকেলে যাত্রা করার কথা রয়েছে।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe