...
...
Next Story

Aizawl's Traffic Discipline: নেই হর্নের শব্দ, নেই লেন জাম্পিং! আইজলের ট্র্যাফিক সংস্কৃতির ভূয়সী প্রশংসায় আনন্দ মহিন্দ্রা

Aizawl's Traffic Discipline: আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিওটিতে এক মহিলাকে আইজলের ব্যস্ত রাস্তার ট্রাফিক পরিস্থিতি দেখাতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় অসংখ্য গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও কোথাও কোনও হর্নের শব্দ নেই।

Published on: Nov 23, 2026, 20:31:05 IST
Advertisement

Aizawl's Traffic Discipline: ভারতের ব্যস্ত শহরগুলিতে যখন যানজট আর কান ফাটানো হর্নের আওয়াজ নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই নাগরিক সচেতনতা ও শৃঙ্খলার এক অনন্য নজির গড়ে চলেছে মিজোরামের রাজধানী আইজল। সম্প্রতি মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা সামাজিক সোশ্যাল মিডিয়ায় আইজলের রাস্তার একটি ভিডিও শেয়ার করে সেখানকার মানুষের ট্রাফিক শৃঙ্খলা ও নীরব পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, বর্তমান সময়ে এই ‘নীরবতা’ পর্যটকদের ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে।

আইজলের ট্র্যাফিক সংস্কৃতির ভূয়সী প্রশংসায় আনন্দ মহিন্দ্রা
আইজলের ট্র্যাফিক সংস্কৃতির ভূয়সী প্রশংসায় আনন্দ মহিন্দ্রা

আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিওটিতে এক মহিলাকে আইজলের ব্যস্ত রাস্তার ট্রাফিক পরিস্থিতি দেখাতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় অসংখ্য গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও কোথাও কোনও হর্নের শব্দ নেই। প্রতিটি গাড়ি অত্যন্ত ধৈর্য ধরে নিজেদের লেনে অপেক্ষা করছে এবং কেউই স্টপ লাইন অতিক্রম করছে না। ভিডিওতে ওই মহিলা অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, 'এখানে অনেক গাড়ি রয়েছে, কিন্তু কোনও হর্ন বাজছে না। চারপাশ পুরোপুরি শান্ত, কারণ মিজোদের ধৈর্য আছে এবং আমরা নিয়ম মেনে চলি।' দেশের অন্যান্য শহরের মানুষদের আইজল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'অন্যান্য শহরে প্রচুর শব্দদূষণ হয়... কিন্তু আপনাদের এখান থেকে শেখা উচিত, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কোনো হর্নের আওয়াজ নেই।'

এক্স হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করে আনন্দ মহিন্দ্রা বলেছেন, তিনি এর আগেও আইজলের জনগণের অসাধারণ ট্রাফিক শৃঙ্খলা, লেনের শিষ্টাচারের প্রতি তাদের শ্রদ্ধা এবং ২০১৭ সালে চালু হওয়া শহরের 'হর্ন না বাজানোর নীতি' (No-honking policy) নিয়ে লিখেছেন। আনন্দ মহিন্দ্রা তাঁর ‘সানডে ওয়ান্ডারার’ পোস্টের অংশ হিসেবে ভিডিওটি শেয়ার করেছেন এবং ফুটেজটির জন্য রাজেশ্বরী আরডব্লিউ-কে কৃতিত্ব দিয়েছেন। ভিডিওটি শেয়ার করে শিল্পপতি লেখেন, 'আজ আমি সেই সম্মিলিত শৃঙ্খলার ফলাফলের প্রতিফলন দেখছি, যা এই নারী এত গর্বের সঙ্গে তুলে ধরেছেন—তাঁর শহরের শান্ততা। আমাদের কোলাহলপূর্ণ মহানগরীগুলোতে নীরবতা এখন এক বিরল বিলাসিতায় পরিণত হয়েছে।' তিনি আরও যোগ করেন, পর্যটকেরা সাধারণত মনোরম প্রাকৃতিক দৃশ্য বা ঐতিহাসিক স্থাপত্যের খোঁজে ভ্রমণ করেন; কিন্তু বর্তমান পরিস্থিতিতে ‘নীরবতার খোঁজ’ ভ্রমণের সবচেয়ে জোরালো কারণ হয়ে উঠতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks