...
...
Next Story

Pawan Kalyan:১৩ বছরের দাম্পত্যের ইতি! স্ত্রী অ্যানা কোনিদেলার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবণ কল্যাণের

Andhra Pradesh Deputy Chief Minister: চিরঞ্জীবী ও নগেন্দ্র বাবুর ভাই পবন কল্যাণের অভিনয়ে হাতেখড়ি ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ ছবির মাধ্যমে। রাজনীতিতে তাঁর যাত্রা শুরু ২০০৮ সালে প্রজা রাজ্যম পার্টির যুব শাখা যুবরাজ্যমের সভাপতি হিসেবে। পরে ২০১৪ সালে গড়ে তোলেন জনসেনা পার্টি।

Published on: Nov 10, 2026, 18:15:27 IST
Advertisement

Andhra Pradesh Deputy Chief Minister: দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ (Pawan Kalyan) ও তাঁর স্ত্রী অ্যানা কোনিদেলা (Anna Konidala)। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা বিচ্ছেদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

স্ত্রী অ্যানা কোনিদেলার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবণ কল্যাণের
স্ত্রী অ্যানা কোনিদেলার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবণ কল্যাণের

সোমবার গভীর রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও তাঁরা পরস্পরের ভালো বন্ধু হয়ে থাকবেন। একই সঙ্গে সন্তানদের প্রতি যৌথ দায়িত্ব পালনের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, তাদের সুখ ও সুরক্ষা সর্বদা অগ্রাধিকার পাবে। বিবৃতিতে লেখা হয়েছে, 'আমাদের দাম্পত্যের সমাপ্তি ঘটলেও আমরা ভাল বন্ধু এবং সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও ভালো থাকাই আমাদের দু'জনের কাছে সব সময় অগ্রাধিকার পাবে।' ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে শুভানুধ্যায়ীদের প্রতি গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন এই দম্পতি। কঠিন সময়ে পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। যৌথ বিবৃতিতে দম্পতি বলেছেন, 'জীবনের এই ব্যক্তিগত পরিবর্তনের সময় আমরা আপনাদের বোঝাপড়া, সহানুভূতি এবং আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান কামনা করছি। এই দীর্ঘ যাত্রাপথে যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

চিরঞ্জীবী ও নগেন্দ্র বাবুর ভাই পবন কল্যাণের অভিনয়ে হাতেখড়ি ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ ছবির মাধ্যমে। রাজনীতিতে তাঁর যাত্রা শুরু ২০০৮ সালে প্রজা রাজ্যম পার্টির যুব শাখা যুবরাজ্যমের সভাপতি হিসেবে। পরে ২০১৪ সালে গড়ে তোলেন জনসেনা পার্টি। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে গজুওয়াকা ও ভীমাভরম, দুই আসনেই পরাজিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের নির্বাচনে বিজেপি ও তেলুগু দেশম পার্টির সঙ্গে জোট গড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই নির্বাচনে জনসেনা প্রতিদ্বন্দ্বিতা করা সব আসনেই জয় পায়। ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks