...
...
Next Story

অন্তঃসত্ত্বাকে নির্যাতন, বাইরে অপেক্ষায় স্বামী! নাসিকের স্বঘোষিত গডম্যান সাম্রাজ্যের কুকর্ম ফাঁস

গত ১৫ বছরে অশোক খারাত বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। জমি, ফার্মহাউস, আবাসনসব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকার কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে।

Published on: Mar 23, 2026, 20:18:54 IST
Advertisement

সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ আর ‘আধ্যাত্মিক’ পরামর্শের আড়ালে গড়ে উঠেছিল কোটি টাকার সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের কর্ণধার ‘ক্যাপ্টেন’ অশোক খারাত এখন ধর্ষণের অভিযোগে গ্রেফতার। মহারাষ্ট্রের নাসিক থেকে গ্রেফতার হওয়া এই স্বঘোষিত ধর্মগুরুকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যার জেরে রাজ্যজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এই আবহে অশোক খারাতকে কেন্দ্র করে আরও এক ভয়াবহ শ্লীলতাহানি কাণ্ডের রহস্য সামনে এসেছে।

নাসিকের স্বঘোষিত গডম্যান সাম্রাজ্যের কুকর্ম ফাঁস
নাসিকের স্বঘোষিত গডম্যান সাম্রাজ্যের কুকর্ম ফাঁস

৬৭ বছরের খারাত একসময় মার্চেন্ট নেভির অফিসার ছিলেন। অবসর নেওয়ার পর তিনি ‘নিউমারোলজিস্ট’ বা সংখ্যাতত্ত্ববিদ হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেন। নাসিকের মিরগাঁওয়ে ‘শ্রী শিবনিকা সংস্থান ট্রাস্ট’ গড়ে তুলে তিনি একটি মন্দিরকেন্দ্রিক আধ্যাত্মিক নেটওয়ার্ক তৈরি করেন। সেই মন্দিরই ধীরে ধীরে তাঁর কার্যকলাপের মূল কেন্দ্র হয়ে ওঠে। তিন বছরেরও বেশি সময় ধরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে গত সপ্তাহে। এরপরেই ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁর স্বামীর প্রাণ সংশয়ের ভুয়ো আশঙ্কা দেখিয়ে খারাত তাঁকে নিজের অফিসে ডাকতেন। সেখানে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পানীয় খাইয়ে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু একজন নন, আরও একাধিক মহিলার শিকার হওয়ার আশঙ্কা করছে পুলিশ। এক মহিলা অভিযোগ করেছেন যে, গর্ভবতী হওয়ার পর তিনি নিরাপদ প্রসবের জন্য অশোক খারাতের কাছে গিয়েছিলেন। কিন্তু জ্যোতিষী লাইট বন্ধ করে, চোখ বন্ধ করতে বলেছিলেন এবং গর্ভস্থ শিশুকে পরীক্ষা করার আড়ালে শ্লীলতাহানি করেছিলেন। মহিলা কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন। সেই সময় তাঁর স্বামীকে বাইরে অপেক্ষা করতে বলেছিল অশোক খারাত। এই ঘটনার কথা যাতে ওই মহিলা কেউকে না জানায়, তাঁকেও হুমকি দিয়েছিল খারাত।

বিশাল সাম্রাজ্য

অশোক খারাতের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। মহারাষ্ট্রের বহু খ্যাতনামা রাজনীতিবিদ, নামী ব্যক্তিত্বরা থেকে শুরু করে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকনকর-অনেকের নামই উঠে এসেছে। এরপরেই ধর্ষণে অভিযুক্ত অভিযুক্ত জ্যোতিষী অশোক খারাতের মাথায় ছাতা ধরা নিয়ে বিতর্কের জেরে ইস্তফা দিয়েছেন রূপালী চাকনকর। অশোক খারাত শ্রী ঈশানেশ্বর মহাদেব মন্দির ট্রাস্টের চেয়ারম্যান। এই ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন রূপালি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিতর্ক বাঁধে। অবশেষে নিজের পদ ছাড়লেন রূপালী। প্রাথমিক ভাবে অবশ্য তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অশোকের খুব সামান্যই পরিচয় ছিল। পরবর্তী সময়ে তিনি দূরত্বও বজায় রাখতে শুরু করেছিলেন। কিন্তু বিতর্ক জোরালো হতে ইস্তফা দিতে বাধ্য হন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe