Anthropic on China: চিনা নৌবাহিনীর (পিপলস লিবারেশন আর্মি নেভি) জন্য অ্যান্টি-টর্পেডো অস্ত্র ব্যবস্থা তৈরি করতে গোপনে ব্যবহার করা হচ্ছিল তাদের তৈরি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘ক্লড’ (Claude)। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এআই সংস্থা ‘অ্যানথ্রপিক’ (Anthropic)-এর প্রকাশিত এক বিশদ নিরাপত্তা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
‘অ্যানথ্রপিক’ জানিয়েছে, এই ঘটনা হাতেনাতে ধরার পাশাপাশি তারা বিভিন্ন রাষ্ট্রের মদতপুষ্ট নজরদারি নেটওয়ার্ককেও চিহ্নিত করে বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে তাদের কড়া সতর্কবার্তা—বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলি আজকাল সংখ্যালঘু এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালাতে ক্রমেই এআই-এর অপব্যবহার বাড়াচ্ছে। নিজেদের মডেলের অপব্যবহার সংক্রান্ত ওই রিপোর্টে অ্যানথ্রপিক জানায়, 'আমরা চিন-ভিত্তিক একটি সন্দেহভাজন চক্রকে শনাক্ত করেছি, যারা একটি অ্যান্টি-টর্পেডো অস্ত্র ব্যবস্থার তিনটি সমান্তরাল কাজের অগ্রগতি নিশ্চিত করতে 'ক্লড'-কে ব্যবহার করছিল।'
রিপোর্টে বলা হয়েছে, ওই চক্রটি একটি অ্যান্টি-টর্পেডো ফায়ার কন্ট্রোল সিস্টেমের (যে মূল লজিক বা প্রযুক্তির মাধ্যমে শত্রুর টর্পেডো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার দিক ও সময় নির্ধারিত হয়) যাবতীয় স্পেসিফিকেশন চিনা ভাষায় তৈরি করতে ক্লড-এর সাহায্য নেয়। এক চিনা প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ছাড়পত্র পাওয়ার উদ্দেশ্যেই এই প্রযুক্তিগত খসড়া তৈরি করা হয়েছিল, যাতে প্রকল্পটি পরবর্তী পর্যায়ে প্রযুক্তিগত শংসাপত্র ও পরীক্ষামূলক ব্যবহারের স্তরে উন্নীত হতে পারে। দ্বিতীয়ত, ২০০ পৃষ্ঠারও বেশি একটি প্রযুক্তিগত প্রস্তাবনা (Technical Proposal) এবং প্রশাসনিক ব্রিফিং ডেক তৈরিতে এআই মডেলটিকে কাজে লাগানো হয়। তৃতীয়ত, উন্মুক্ত ও সার্বজনীন তথ্যের ভিত্তিতে মার্কিন নৌবাহিনীর অ্যান্টি-টর্পেডো এবং অ্যান্টি-সাবমেরিন কর্মসূচির সঙ্গে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার তুলনামূলক মানদণ্ড (বেঞ্চমার্কিং) তৈরি করতেও ক্লড-কে ব্যবহার করা হয়েছিল।
রিপোর্টে আরও বলা হয়, ওই চিনা চক্রটি ওপেন সোর্স তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন নৌবাহিনীর সিস্টেমের বিস্তারিত বিবরণ তৈরি করেছিল এবং নিজেদের মার্কিন প্রতিরক্ষা খাতের এক মূল সরঞ্জাম প্রস্তুতকারক (OEM) হিসেবে উপস্থাপন করেছিল। অ্যানথ্রপিক স্পষ্ট জানিয়েছে, 'আমাদের মূল্যায়ন অনুযায়ী, ওই চক্রটি সরাসরি চিনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ছিল।'
আন্তর্জাতিক নজরদারির ষড়যন্ত্রও ফাঁস
{{/usCountry}}রিপোর্টে আরও বলা হয়, ওই চিনা চক্রটি ওপেন সোর্স তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন নৌবাহিনীর সিস্টেমের বিস্তারিত বিবরণ তৈরি করেছিল এবং নিজেদের মার্কিন প্রতিরক্ষা খাতের এক মূল সরঞ্জাম প্রস্তুতকারক (OEM) হিসেবে উপস্থাপন করেছিল। অ্যানথ্রপিক স্পষ্ট জানিয়েছে, 'আমাদের মূল্যায়ন অনুযায়ী, ওই চক্রটি সরাসরি চিনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ছিল।'
আন্তর্জাতিক নজরদারির ষড়যন্ত্রও ফাঁস
{{/usCountry}}অস্ত্র তৈরির পাশাপাশি এআই মডেল ব্যবহার করে ভিন্নমতাবলম্বী ও সংখ্যালঘুদের ওপর নজরদারি চালানোর একাধিক রাষ্ট্র-স্পনসরড অভিযান বন্ধ করে দিয়েছে সংস্থাটি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে এই ধরণের সন্দেহজনক কার্যকলাপ রুখে দেওয়া হয়, যেগুলির উৎস ছিল চিন, ইরান এবং পশ্চিম আফ্রিকা।
অ্যানথ্রপিকের বক্তব্য, এই সরকার অতীতে যাদের ওপর দমনপীড়ন চালিয়েছে, ঠিক সেই গোষ্ঠীগুলিকেই এআই নজরদারির নিশানা বানানো হয়েছিল। এর মধ্যে রয়েছে হংকংয়ের গণতন্ত্রকামী ব্যক্তিত্ব, এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা তিব্বতি ও ফালুন গং সম্প্রদায় এবং বিদেশে অবস্থানরত ইরানি সংখ্যালঘু ও সে দেশের সরকারের সমালোচক। একটি ক্ষেত্রে দেখা গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছিল ইরানি হ্যাকাররা। অন্য একটি ক্ষেত্রে মালির জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের হয়ে কাজ করা এক ঠিকাদার গোয়েন্দা তথ্য সংগ্রহের সফটওয়্যার নকশা করতে ক্লড-কে ব্যবহার করে। রিপোর্টের শেষে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, 'অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা মানবসম্পদের বিকল্প হিসেবে এখন সরাসরি এআই প্রযুক্তির অপব্যবহার করছে বিভিন্ন রাষ্ট্র।'