...
...
Next Story

Indian Defence Latest Update: ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত খোলা! পাকের বুক কাঁপিয়ে বড় ‘অ্যাকশন’ ভারতের

Indian Defence Latest Update: ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার হাত খোলা আছে, কড়া ভাষায় জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তারইমধ্যে তিন বাহিনীর হাত মজবুত করতে মেগা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Published on: Sep 8, 2026, 06:57:20 IST
Advertisement

Indian Defence Latest Update: শত্রুদের সবক শেখাতে ভারতের সামরিক বাহিনীকে 'স্বাধীনতা ও রসদ' দেওয়া হয়েছে বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যেদিন ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার জন্য ১.১ লাখ কোটি টাকার মতো সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন ‘ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল’ (ডিএসি), সেদিনই নয়াদিল্লির একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনাথ জানান, ভারত শান্তিতে বিশ্বাস করে। ভারত যুদ্ধ চায় না অথবা অন্য কোনও দেশের ভূখণ্ড দখল করতেও আগ্রহী নয়।

'শান্তির জন্য যে যুদ্ধ করা হয়, তা শ্রদ্ধার যোগ্য'

ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার হাত খোলা আছে বলে জানালেন রাজনাথ সিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @narendramodi)
ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার হাত খোলা আছে বলে জানালেন রাজনাথ সিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @narendramodi)

রাজনাথের কথায়, ‘যুদ্ধের ভয়ে যে শান্তি আসে, তা নিন্দনীয়। তবে শান্তির জন্য যে যুদ্ধ করা হয়, তা শ্রদ্ধার যোগ্য। আমরা স্পষ্ট করে দিয়েছি যে কোনও দেশ যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেয়, তবে কোনও আলোচনা হবে না। বরং আমাদের প্রতিরক্ষা বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।’

আরও পড়ুন: Su-30 Fighter Jet Missile Upgrade: ৭৩০০ কিমি বেগে গিয়ে আকাশেই ওড়াবে শত্রুকে! ফাইটার জেটে এই মিসাইল বসানোর পথে ভারত

বিশেষ করে পাকিস্তানকে হুঙ্কার রাজনাথের?

সেইসঙ্গে তিনি জানান, শত্রুপক্ষকে তাদের ভূখণ্ডেই গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি যে কোনও বিপদের মোকাবিলা করার জন্য ভারতীয় সামরিক বাহিনীকে 'স্বাধীনতা ও রসদ' দেওয়া হয়েছে। যে কাজটা ভারত অপারেশন সিঁদুরের সময় করেছিল। পাকিস্তানে না ঢুকেই প্রাথমিকভাবে নিশানা করেছিল জঙ্গি শিবির। প্রথমে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গি শিবির ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসলামাবাদ ভারতের সামরিক এবং অসামরিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করায় পাকিস্তান সেনা ও বায়ুসেনার ১১টি ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত।

আর সেইসব আক্রমণের জন্য যে সামরিক সরঞ্জামের প্রয়োজন, তা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন ‘ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল’। ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনা যাবে। যা ভারতের তিন সামরিক বাহিনীর হাত আরও মজবুত করবে।

১) ভারতীয় সেনার জন্য কেমিক্যাল বায়োলজিক্যাল রেডিয়োলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার রেকি ভেহিকেলস, হাই মোবিলিটি ভেহিকেল, সেলফ প্রপেলড মেকানিক্যাল মাইন লেয়ারস, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, সর্বত্র ব্রিজ সিস্টেমের মতো সামগ্রী কেনা হবে।

আরও পড়ুন: ‘দুর্গাপুজোর নবমী, দশমীর প্রসাদ হল মাংস,কোনও নাক গলানো…’, বাগেশ্বর বাবা ইস্যুতে শমীকের পর এবার মোদীর উপদেষ্টা সরব

২) ভারতীয় নৌসেনার জন্য অরুদ্র রাডার, মেরিন গ্যাস টারবাইনসের মতো সামগ্রী কেনা হবে। যা বিদেশের উপরে নির্ভরশীলতা কমে যাবে।

৩) ভারতীয় বায়ুসেনার জন্য গ্রাউন্ড-বেসড মাল্টি-পারপস জ্যামার-সহ এমন সব সামরিক সরঞ্জাম কেনা হবে, যা ফাইটার জেট, হেলিকপ্টারের

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe