Rajnath Singh Sri Lanka Visit: চিন যখন শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে, সেই আবহে দ্বীপরাষ্ট্র সফরে গেলেন রাজনাথ সিং। যিনি প্রায় চার দশক পরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফরে গেলেন। আর তিনদিনের সেই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে কূটনৈতিক মহল মনে করছে। কারণ সেই সফরে সামুদ্রিক, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষত ভারত মহাসাগরে চিনের দাপাদাপি রুখতে ভারত কী পদক্ষেপ করে এবং শ্রীলঙ্কাও কীভাবে চিনের জাল থেকে বাইরে থাকতে পারে, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।
শ্রীলঙ্কার বিপদে সবসময় পাশে থেকেছে ভারত

শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য চিনের জন্য একটা অক্ষরও খরচ করেননি। বরং তিনি জোর দিয়েছেন ভারত এবং শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত দীর্ঘদিন আগেই স্থাপিত হয়েছে। যখনই বিপদে পড়েছে শ্রীলঙ্কা, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি শ্রীলঙ্কা যখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নয়াদিল্লিই সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
MAHASAGAR উদ্যোগের আওতায় আলোচনায় ভারত ও শ্রীলঙ্কা
সেই রেশ ধরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ‘তিনদিনের সরকারি সফরে নয়াদিল্লি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিচ্ছি। এই সফরে শ্রীলঙ্কার শীর্ষ মহলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আমি আলাপচারিতা সারব। দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং গভীর ঐতিহাসিক ও সভ্যতার বন্ধনের পাশাপাশি প্রতিবেশী-প্রথম ও মহাসাগর (MAHASAGAR) উদ্যোগের আওতায় শ্রীলঙ্কা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।’
৩৮ বছর পরে পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
{{/usCountry}}৩৮ বছর পরে পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
{{/usCountry}}এমনিতে রাজনাথ ৩৮ বছরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে পা রাখছেন। প্রতিরক্ষা বিষয়ক আলোচনার জন্য শেষবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রীলঙ্কায় পা রেখেছিলেন কেসি পন্ত। যিনি রাজীব গান্ধীর ক্যাবিনেটের সদস্য হিসেবে ১৯৮৮ সালে দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর ২০০৫ সালের অগস্টে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সেটা পূর্ণাঙ্গ সফর ছিল না।শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামারের শেষকৃত্যে গিয়েছিলেন।