...
...
Next Story

Suryavanshi Debut Match Score: সচিনের রেকর্ড ভেঙে ভারতের হয়ে ঐতিহাসিক ‘ডেব্যু’ সূর্যবংশীর! ঝুলিতে কত রান?

১৫ বছর ৯৯ দিন বয়সে সূর্যবংশী ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডৃুলকারের প্রায় ৩৭ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

Published on: Jul 4, 2026, 19:38:43 IST
Advertisement

১৫ বছর ৯৯ দিন। ঠিক এই বয়সেই ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলে ফেলেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফডের গ্যালারি থেকে এদেশের মাটি, ‘বেবি বস’ সূর্যবংশীর ডেব্যু ঘিরে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। তবে প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে সেভাবে ভক্তকূলের মন ভরাতে পারলেন না সূর্যবংশী। তবে ভেঙে ফেললেন সচিন তেন্ডুলকাররে এক রেকর্ড।

সচিনের রেকর্ড ভেঙে ভারতের হয়ে ঐতিহাসিক ‘ডেব্যু’ সূর্যবংশীর! ঝুলিতে কত রান? (ANI Photo) (ANI Pic Service )
সচিনের রেকর্ড ভেঙে ভারতের হয়ে ঐতিহাসিক ‘ডেব্যু’ সূর্যবংশীর! ঝুলিতে কত রান? (ANI Photo) (ANI Pic Service )

শনিবার, ৪ জুলাই ২০২৬ সালে সূর্যবংশী তাঁর টি২০ আন্তর্জাতিকে অভিষেকের (ডেব্যু) মাধ্যমে তিনি সব ধরনের ফরম্যাটে দেশের প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠলেন। ওল্ড ট্র্যাফোর্ডে সূর্যবংশীর ভারতের ক্যাপ গ্রহণের দৃশ্য সামনে আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিশ্চিত করেন যে, একাদশে সঞ্জু স্যামসনের জায়গায় সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন ভারতীয় দলের সহ অধিনায়ক তিলক বর্মা সূর্যবংশীকে তাঁক প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের ভারতীয় ক্যাপ দেন। এরপরই দেখা যায়, বৈভবকে ঘিরে সতীর্থরা উচ্ছ্বসিত। এদিকে, মাঠের একদিকে সঞ্জু স্যামসনের সঙ্গেও দেখা যায় কোচ গৌতম গম্ভীরকে কথা বলতে।

অন্যদিকে, ম্যাচ শুরু হতেই প্রথমে আর্চারে নেতৃত্বাধীন ইংল্যান্ডের বোলিং অ্যাটাক জোরদার চলে। প্রথমে বেশ কিছুটা 'বিট' হন বৈভবের ওপেনিং জুটির সঙ্গী অভিষেক। তবে এরপর হাত খুলে খেলতে থাকেন অভিষেক শর্মা। অন্যদিকে, চেনা মেজাজে বল উড়িয়েছেন বৈভবও। তবে শেষমেশ ১০ বল-এ ১৪ রান করে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ১৫ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটারকে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks