Asaduddin Owaisi: উত্তরপ্রদেশের সাহারানপুরে এক চরম বিভ্রান্তির জেরে সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) ‘গার্ড অফ অনার’ দিল পুলিশ। শনিবার সার্কিট হাউসের প্রবেশপথে ঘটা এই অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে, কীভাবে এমন হল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে দেশের শীর্ষ আদালতের এক বিচারপতির পৌঁছনোর কথা ছিল। প্রোটোকল মেনে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে পুলিশকর্মীদের একটি দল প্রস্তুত ছিল। তবে বিচারপতির কনভয় আসার আগেই সেখানে উপস্থিত হন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে থাকা একাধিক গাড়ি ও নিরাপত্তাবাহিনীর বহর দেখে পুলিশকর্মীরা তাঁকেই বিচারপতি মনে করে বসেন এবং স্যালুট দিয়ে গার্ড অফ অনার দেন। আসাদউদ্দিন ওয়েইসি নিজেও সেই মুহূর্তে পুলিশকর্মীদের নির্দেশ অনুযায়ী দাঁড়িয়ে অভ্যর্থনা গ্রহণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুল বুঝতে পারেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আসাদউদ্দিন ওয়েইসি জানান, পুলিশকর্মীরা তাঁকে সেখানে দাঁড়াতে বলায় তিনি দাঁড়িয়েছিলেন; পুরো বিষয়টি কীভাবে ঘটল তা তিনি নিজেও বুঝে উঠতে পারেননি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ সুপার (সিটি) ব্যোম বিন্দল ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য রাখা গার্ড অফ অনার অসাবধানতাবশত রাজনৈতিক নেতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) ঘটনাটির বিভাগীয় তদন্তের দায়িত্ব দিয়েছেন গ্রামীণ পুলিশ সুপারকে। তদন্তে কোনও গাফিলতি প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
গার্ড অফ অনার হল কোনও নির্দিষ্ট বিশিষ্ট ব্যক্তি বা পদাধিকারীকে আনুষ্ঠানিক সম্মান জানানোর জন্য পুলিশ বা সামরিক বাহিনীর বিশেষ কায়দায় সারিবদ্ধ হয়ে স্যালুট প্রদর্শন। কিন্তু সেই সম্মান কাকে দেওয়া হচ্ছে, তা শনাক্ত করার ক্ষেত্রেই সাহারানপুরের পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাহারানপুরে গিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর প্রধান চন্দ্রশেখর আজাদ। দুই নেতা সেখানে যৌথ সাংবাদিক বৈঠক করার জন্য উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (Samajik Parivartan Morcha) নামে একটি যৌথ রাজনৈতিক মঞ্চ গঠনের কথা ঘোষণা করেছেন তাঁরা। ফলে ভোটের আগে দুই নেতার এই সফর রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু সার্কিট হাউসের এই অদ্ভুত কাণ্ড পুলিশের নজরদারি ও সমন্বয় নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
{{/usCountry}}গার্ড অফ অনার হল কোনও নির্দিষ্ট বিশিষ্ট ব্যক্তি বা পদাধিকারীকে আনুষ্ঠানিক সম্মান জানানোর জন্য পুলিশ বা সামরিক বাহিনীর বিশেষ কায়দায় সারিবদ্ধ হয়ে স্যালুট প্রদর্শন। কিন্তু সেই সম্মান কাকে দেওয়া হচ্ছে, তা শনাক্ত করার ক্ষেত্রেই সাহারানপুরের পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাহারানপুরে গিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর প্রধান চন্দ্রশেখর আজাদ। দুই নেতা সেখানে যৌথ সাংবাদিক বৈঠক করার জন্য উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (Samajik Parivartan Morcha) নামে একটি যৌথ রাজনৈতিক মঞ্চ গঠনের কথা ঘোষণা করেছেন তাঁরা। ফলে ভোটের আগে দুই নেতার এই সফর রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু সার্কিট হাউসের এই অদ্ভুত কাণ্ড পুলিশের নজরদারি ও সমন্বয় নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
{{/usCountry}}