...
...
Next Story

Asha Bhosle Report by Pak Channel: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে শেহবাজ সরকারের কোপের মুখে পাকিস্তানি খবরের চ্যানেল

গত ১২ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন আশা ভোঁসলে। এই আবহে পাকিস্তানের জিও নিউজ (Geo News) প্রতিবেদন চালায় আশা ভোঁসলেকে নিয়ে। আর তাই পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জিও নিউজকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

Published on: Apr 14, 2026, 10:29:09 IST
Advertisement

কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলেকে নিয়ে প্রতিবেদন দেখানোর পরে পাকিস্তানি শাসকদের কোপে সেই দেশের এক জনপ্রিয় টিভি চ্যানেল। জানা গিয়েছে, আশা ভোঁসলের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ দেওয়ায় পাকিস্তানি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের সরকারের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, ভারতীয় কনটেন্ট পাকিস্তানে সম্প্রচার নিষিদ্ধ। এ বিষয়ে চ্যানেলের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে।

People carry the body of Indian singer Asha Bhosle, during the cremation ceremony at her funeral in Mumbai, India, April 13, 2026. REUTERS/Francis Mascarenhas     TPX IMAGES OF THE DAY (REUTERS)
People carry the body of Indian singer Asha Bhosle, during the cremation ceremony at her funeral in Mumbai, India, April 13, 2026. REUTERS/Francis Mascarenhas TPX IMAGES OF THE DAY (REUTERS)

গত ১২ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন আশা ভোঁসলে। ১৩ এপ্রিল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই আবহে পাকিস্তানের জিও নিউজ (Geo News) প্রতিবেদন চালায় আশা ভোঁসলেকে নিয়ে। আর তাই পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জিও নিউজকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় কনটেন্ট প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি আছে। পিইএমআরএ জানিয়েছে, আশা ভোঁসলের মৃত্যুর খবর সম্প্রচারের সময় জিও নিউজ ভারতীয় গান ও দৃশ্য সম্প্রচার করে। এই ঘটনা পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের লঙ্ঘন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিও নিউজের ব্যবস্থাপনা পরিচালক আজহার আব্বাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'বিশিষ্ট শিল্পীদের নিয়ে প্রতিবেদন করার সময় তাঁদের কাজগুলো স্মরণ করা এবং তাঁদের প্রশংসা করা বরাবরের ঐতিহ্য। আসলে, আশা ভোঁসলের মতো একজন শিল্পীর ক্ষেত্রে তাঁর কালজয়ী এবং স্মরণীয় গানগুলি আরও বেশি করে দেখানো উচিত ছিল। তবুও, পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পিইএমএ এটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe