...
...
Next Story

Sooryavanshi in Asia Cup Rising Stars: ১৪.২ ওভারে ২৫৪ রান ভারতের, বৈভব একাই ৫৩ বলে করলেন ২০৪ রান, বিশ্বরেকর্ডের ফুলঝুরি

Sooryavanshi Records in Asia Cup Rising Stars: ১৪.২ ওভারে ২৫৪ রান তুলে জিতে গেল ভারত। আর বৈভব সূর্যবংশী একাই ৫৩ বলে করলেন ২০৪ রান। বিশ্বরেকর্ডের ফুলঝুরি হল।

Published on: Nov 24, 2026, 17:25:55 IST
Advertisement

Sooryavanshi in Asia Cup Rising Stars: ১৪.২ ওভারে ২৫০ রান তাড়া করে জিতে গেল ভারতীয় 'এ' দল। পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে আজ দোহায় ৫০ ওভারের এশিয়া কাপ রাইজিং স্টারের গ্রুপ-পর্বে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেই অবিশ্বাস্য কাজটা করেছে টিম ইন্ডিয়া। আর সেটার নেপথ্যে আছেন ‘ওয়ান অ্যান্ড অনলি’ বৈভব সূর্যবংশী। কারণ ভারত যে ২৫৪ রান করেছেন, তার মধ্যে একাই ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতীয় তরুণ। মেরেছেন সাতটি চার এবং ২৮টি ছক্কা। স্ট্রাইক রেট ৩৮৪.৯। সেইসঙ্গে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান, দ্রুততম ১৫০ রান, দ্রুততম শতরানের রেকর্ডও গড়ে ফেলেছেন।

লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান (রেকর্ড থাকা)

বৈভব সূর্যবংশীকে বিধ্বংসী বললেও কম বলা হবে। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)
বৈভব সূর্যবংশীকে বিধ্বংসী বললেও কম বলা হবে। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)

১) বৈভব সূর্যবংশী: ৪০ বল, বনাম সংযুক্ত আরব আমিরশাহি, ২০২৬ সাল।

২) বৈভব সূর্যবংশী: ৫৯ বল, বনাম অরুণাচল প্রদেশ, ২০২৫ সাল।

৩) এবি ডি'ভিলিয়ার্স: ৬৪ বল বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫ সাল।

সর্বাধিক ছক্কার নজির

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ১১.২ বলে আজকের ইনিংসের ২৪ তম ছক্কা হাঁকিয়ে সেই নজির ভেঙে দেন। আর সেই রেকর্ড স্পর্শ করেন তার আগের বলেই। পরের বলেই ভেঙে দেন রেকর্ড।

দ্রুততম ১০০ রানের ও ২০০ রানের রেকর্ড

আবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড করেছেন সূর্যবংশী। আজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৮ বলে শতরান পূরণ করেন। ভেঙে দেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ড। যিনি ২৯ বলে শতরান করেছিলেন। আর সূর্যবংশীর নামে দ্রুততম ৫০ রানের রেকর্ডও আছে। সেইসঙ্গে ৫৩ বলে দ্বিশতরান করে দ্রুততম ২০০ রান করারও রেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks