...
...
Next Story

ICC On Haris Rauf Suryakumar: সোজা সাসপেন্ড…রাফাল-অঙ্গভঙ্গি করে ICCর তাবড় শাস্তির কোপে রউফ! সূর্য, বুমরাহর শাস্তি কী?

রাফাল-অঙ্গভঙ্গি করে মাঝ মাঠে বিতর্ক তৈরি করেছিলেন রউফ। এশিয়া কাপে পাকের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে সূর্য উল্লেখ করেন পহেলগাঁও হামলার কথা। কার কী শাস্তি হল?

Published on: Nov 4, 2025, 21:25:50 IST
Advertisement

২০২৫ সালের এশিয়া কাপ ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ২২ গজের লড়াইয়ের থেকেও বেশি লাইমলাইট কেড়েছে ২২ গজের বাইরের লড়াই। সিরিজ চলাকালে পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফের বেশ কিছু অঙ্গভঙ্গি ভারতের অপারেশন সিঁদুরকে টার্গেট করে করা হয়েছে, বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে প্রথম ম্যাচের সময়ই সূর্যকুমার যাদব ম্যাচ শেষে জয় উৎসর্গ করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গ তোলেন ‘পহেলগাঁওতে জঙ্গি হামলা’র। সেই পর্বের পর আইসিসির শাস্তির কোপে পড়লেন পাকিস্তানের হারিস রউফ ও ভারতের সূর্যকুমার যাদব।

সোজা সাসপেন্ড…রাফাল-অঙ্গভঙ্গি করে ICCর তাবড় শাস্তির কোপে রউফ! সূর্যের কাটা গেল ম্যাচ ফি
সোজা সাসপেন্ড…রাফাল-অঙ্গভঙ্গি করে ICCর তাবড় শাস্তির কোপে রউফ! সূর্যের কাটা গেল ম্যাচ ফি

২০২৫ এশিয়াকাপে গত ১৪,২১,২৮, সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা ম্যাচগুলিতে, ক্রিকেটাদের ব্যবহারকে কেন্দ্র করে ওঠা অভিযোগের ক্ষেত্রে ‘কোড অফ কনডাক্ট' র বিষয়ে এদিন শুনানি চলে আইসিসির উচ্চ পর্যায়ের ম্যাচ রেফারিদের প্যানেলের সামনে। সেখানেই স্থির হয় পহেলগাঁও প্রসঙ্গ ক্রিকেট মাঠে তোলা প্রসঙ্গে ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধের প্রথম ম্যাচ জিতেই সেই জয় ভারতের সেনাকে উৎসর্গ করেন সূর্য, সমবেদনা প্রকাশ করেন পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি। ভারতীয় ক্যাপ্টেন সলেই মন্তব্যের পরই পাকিস্তান সূর্যের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

( Shubman Abhishek Friendship: অর্শদীপ, অভিষেকের জমিয়ে টিটকিরি শুভমনকে! কী নিয়ে? সাগর-নীলে গা ভাসালেন কারা?)

শাস্তি পেয়েছেন জসপ্রীত বুমরাহও। তিনি এশিয়াকাপে হারিসকে আউট করে প্লেন দেখানোর অঙ্গভঙ্গি করেন।বুমরাহকে সতর্ক করে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks