...
...
Next Story

Asian Games 2026 Gold India: এশিয়ান গেমসে হকিতে ভারতের সোনার দৌড় অব্যাহত! মেয়েদের পর এবার পুরুষদের পদক জয়

মালয়েশিয়াকে ৫-১ হারিয়ে এশিয়ান গেমসে সোনা জয় ভারতের হকি পুরুষ দলের।

Published on: Oct 3, 2026, 17:58:11 IST
Advertisement

এশিয়ান গেমসে হকিতে মহিলাদের সোনার পদক জয়ের ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পুরুষরাও হকিতে ঘরে আনলেন সোনার পদ। এদিন মালয়েশিয়াকে ৫-১ এ হারিয়ে ভারত ছিনিয়ে নিয়েছে এশিয়ান গেমসের হকিতে সোনার জয়!

এশিয়ান গেমসে হকিতে ভারতের সোনার দৌড় অব্যাহত! মেয়েদের পর এবার পুরুষদের পদক জয়. (AP Photo/Dita Alangkara) (AP Photo/Dita Alangkara)
এশিয়ান গেমসে হকিতে ভারতের সোনার দৌড় অব্যাহত! মেয়েদের পর এবার পুরুষদের পদক জয়. (AP Photo/Dita Alangkara) (AP Photo/Dita Alangkara)

শনিবার কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে মালয়েশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারতীয় পুরুষ হকি দল। তবে এর মধ্যে দিয়ে হরমনপ্রীত সিংরা লিখলেন আরও এক নয়া ইতিহাস! এশিয়ান গেমসে কখনও ভারত পর পর দুটি বার সোনা জেতেনি পুরুষদের হকিতে। তবে সেই ঘটনাই ঘটিয়ে দিলেন হরমনপ্রীতরা।২০২২ সালের পর ২০২৬ জাপানের নাগোয়ায় ভারত জিতল পুরুষদের হকিতে সোনা। যে সোনার পদক হকিতে ২০২২ সালে ভারতের পুরুষরা নিয়ে আসেন, সেই সোনার পদক এবারও ধরে রাখলেন তাঁরা।

ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া রক্ষণকে ঢাল করে এগোতে থাকে। তবে সেই রক্ষণের জাল ছিঁড়ে ফেলতে বেশি সময় নেয়নি ভারত। সপ্তম মিনিটে বিবেক সাগর প্রসাদের একটি রিভার্স হিট অল্পের জন্য টার্গেট থেকে সরে গেলেও ১১তম মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে ভারত। শুরুর দিকে, মালয়েশিয়ান গোলরক্ষক মুহামাদ জ়াইমিকে পরাস্ত করে বুলেট ড্র্যাগ-ফ্লিকে ভারতকে ১-০ এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে ম্যাচের ১৪ মিনিটের মাথায় মালয়েশিয়াও গোল শোধ করে দেয়। দ্বিতীয় কোয়ার্টারে শীলানন্দ লাকড়ার হাত ধরে ২৩তম মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকে চলতি আসরে কাঙ্খিত গোলটি দলকে ২-১ এগিয়ে দেন জুগরাজ সিং। ৪২তম মিনিটে নিখুঁত শটে গোলের ব্যবধান ৩-১ করেন অভিজ্ঞ মিডফিল্ডার হার্দিক সিং। ম্যাচের ম্যাচের ৫৪ মিনিটে শীলানন্দ লাকড়া ব্যবধান ৪-১ করেন। এরপর মালয়েশিয়ার শিবিরে শেষ পেরেক পোঁতেন ক্যাপ্টেন হরমন। স্কোর যায় ৫-১ এ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks