...
...
Next Story

Asif Mahmud on Suvendu Adhikari: মুখে হাসি, মনে দুঃখ! শুভেন্দু নিয়ে কটাক্ষ ইউনুস সরকারে উপদেষ্টা থাকা আসিফের

Asif Mahmud on Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাংলাদেশ এনসিপির নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার। শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ হেসে বলেন, 'শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও সিরিয়াসলি নিতে হবে?'

Published on: May 11, 2026, 08:48:38 IST
Advertisement

Asif Mahmud on Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাংলাদেশ এনসিপির নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার। শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ হেসে বলেন, 'শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও সিরিয়াসলি নিতে হবে?' এই আসিফ আবার দাবি করেন, পশ্চিমবঙ্গে নাকি নির্বাচনের পরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এদিকে অসমের মুখ্যমন্ত্রীর 'রাতের অন্ধকারে পুশব্যাক' মন্তব্যকে 'গর্হিত' আখ্যা দেন আসিফ। এদিকে বাংলাদেশ সরকারকে এই নিয়ে সরব হতে বলেন এনসিপি নেতা।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাংলাদেশ এনসিপির নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার।
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাংলাদেশ এনসিপির নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার।

এদিকে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে আসিফ বলেন, 'শেখ হাসিনা বাংলাদেশে একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী। আমরা যতদূর জানি শেখ হাসিনা নিজেই তো ভারতে একরকমের অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা দাবি করি, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী যদি চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। তারপরেরটা আমাদের মধ্যে, আমরা দেখে নেব।' তবে মুখে আসিফের যতই হাসি বা কটাক্ষ থাকুক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলে যে তারা খুশি নন, তা তাঁর কথাতেই স্পষ্ট।

এই আবহে বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে আমরা বুলডোজার চলতে দেখেছি। সেখানে মুসলমানদের ওপর নৃশংস আক্রমণ ও হামলা হচ্ছে বলে আমরা দেখেছি। আমরা আমাদের গণতান্ত্রিক লড়াইতে ভারতের বিভিন্ন অংশের মানুষকে পাছে পেয়েছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকেই বিভিন্ন সময় আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পক্ষে বিবৃতি দিয়েছেন। আমাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ এবং জেএনইউ-তে যখন সিএএ বিরোধী আন্দোলন হয়, তখন আমরা তাদের সমর্থন জানিয়েছি। গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে ভারতের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত আছে। তাই পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, তাদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe