India Pakistan news: ইরান যুদ্ধ নিয়ে এখনও শান্তির রাস্তা অধরা। ইতিমধ্যেই আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার আয়োজন হয়েছিল পাকিস্তানে। সেখানে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা হয়েছে। এরপর দ্বিতীয় দফার আলোচনা বাকি। তারই মাঝে পিটিআই-র রিপোর্ট দাবি করছে, ইরান যুদ্ধে হরমুজ রোখা নিয়ে, পাকিস্তানের সেনা প্রধান তথা সিডিএফ আসিম মুনির, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। সেখানে ট্রাম্পকে যে কথা মুনির বলেন, সেই ‘পরামর্শ’ নিয়ে নাকি ট্রাম্প ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন। এমনই এক খবর 'টাইমস অফ ইজরায়েল'-এ প্রকাশিত হয়েছে। এদিকে, পাকিস্তান যখন হরমুজ, ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজের বাণিজ্য লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে নিল। ২০২৩ সাল পর্যন্ত বিপুল অঙ্কের মার্কিন ডলারের বাণিজ্য টার্গেট সেট করতে দুই দেশই একমত হয়েছে।

ভারত-দক্ষিণ কোরিয়া বাণিজ্য:-
পাকিস্তান যখন ইরান যুদ্ধের মধ্যস্থতায় ব্যস্ত, তখন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত ও দক্ষিণ কোরিয়া একযোগে একাধিক মউ স্বাক্ষরিত করেছে। সদ্য ভারতে পা রেখেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে দুই পক্ষই সহমত পোষণ করে। এদিন দিল্লিতে, দুই রাষ্ট্রনেতা একযোগে বক্তব্য রাখেন। নরেন্দ্র মোদী বলেন, ‘ দুই দেশের সুযোগ, সম্ভাবনার এক নতুন ময়দানকে আমরা দেখতে চলেছি। চিপ থেকে জাহাজ, দক্ষতা থেকে প্রযুক্তি, পরিবেশ থেকে শক্তি সম্পদ, সমস্ত দিক থেকে আমরা দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে চাই।’ এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিউং বলেন, ‘বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এবার ২০৩০ সালের মধ্যে তা ৫০ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্য়মাত্রা রয়েছে।’ জানা যাচ্ছে, স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি যার মধ্যে জাহাজ নির্মাণ, এআই, প্রতিরক্ষা, অর্থের দিক থেকে নানান দিকের সমঝোতার দিকে দুই দেশ এগোচ্ছে।
ট্রাম্পকে ‘অ্যাডভাইজ’ দিতে ব্যস্ত মুনির:-
{{/usCountry}}ট্রাম্পকে ‘অ্যাডভাইজ’ দিতে ব্যস্ত মুনির:-
{{/usCountry}}এদিকে, ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান তার হম্বিতম্বি জারি রেখেছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান তথা সিডিএফ আসিম মুনির। পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন, এবং হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘আলোচনার পথে বাধা’ বলে অভিহিত করেছেন। এমনই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সূত্রটি জানিয়েছে, কথোপকথনের সময় মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর অবরোধের প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এমনই উঠে আসছে রিপোর্টে। এদিকে, জবাবে ট্রাম্প মুনিরকে বলেন যে, তিনি ফোনকলে দেওয়া 'পরামর্শটি' বিবেচনা করবেন। এই তথ্যটি উঠে আসে টাইমস অফ ইজরায়েল'-এর প্রকাশিত খবরে।