...
...
Next Story

Atrocities on Hindus in Bangladesh: কোনও অজুহাত মিললেই হল, বাংলাদেশে ফের ভাঙচুর হিন্দুদের দোকান-বাড়িতে

স্থানীয়রা দাবি করে, রাকিবের হত্যাকাণ্ডের নেপথ্যে আছে মাদক ব্যবসা। এই আবহে মহম্মদ মোমিন নামে এক মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তবে এই হত্যাকাণ্ডকে অজুহাত করে হামলা শুরু হয় স্থানীয় হিন্দুদের বাড়ি ও দোকানে।

Published on: Apr 12, 2026, 08:01:55 IST
Advertisement

বাংলাদেশের উত্তরে অবস্থিত জেলা রংপুরে হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠল। রংপুরে এক ২০ বছর বয়সি যুবককে কুপিয়ে খুন করা হয়েছিল। নিহত যুবকের নাম রাকিব হাসান। সেই ঘটনার পর হিন্দুদের ওপর চড়াও হয় স্থানীয় মৌলবাদীরা। যদিও স্থানীয়রা দাবি করে, রাকিবের হত্যাকাণ্ডের নেপথ্যে আছে মাদক ব্যবসা। এই আবহে মহম্মদ মোমিন নামে এক মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তবে এই হত্যাকাণ্ডকে অজুহাত করে হামলা শুরু হয় স্থানীয় হিন্দুদের বাড়ি ও দোকানে।

রংপুরে হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠল। (প্রতীকী ছবি)
রংপুরে হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠল। (প্রতীকী ছবি)

রিপোর্ট অনুযায়ী, গত ১০ এপ্রিল রাতের দিকে ৪০ থেকে ৫০ জন যুবক লাঠি এবং দেশি অস্ত্র নিয়ে রংপুরের দাসপাড়া মোড়ে দোকানপাটে হামলা চালায়। এই দাসপাড়াতেই কুপিয়ে খুন করা হয়েছিল রাকিবকে। এতে অন্তত ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় ১০টি বসত বাড়ি। এই সব বাড়ি ও দোকানপাট মূলত হিন্দুদের। স্থানীয় সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, রাকিব হত্যাকাণ্ড দাসপাড়া বাজার এলাকায় ঘটলেও হত্যাকাণ্ডের পরে স্থানীয়রা কেন সাক্ষী হিসেবে এগিয়ে আসেনি, এই অভিযোগ তুলে তাণ্ডব চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ১১ এপ্রিল দাসপাড়া মোড়ে দোকানপাট বন্ধ রাখা হয়। এদিকে স্থানীয় হিন্দুরা নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগ উঠেছে, হামলার অবেক আগে থেকেই বেশ কিছু দুষ্কৃতী দাসপাড়া মোড়ের আশেপাশে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। তবে পুলিশ তাতে কিছু করেনি। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রংপুরের পুলিশ কমিশনার মহম্মদ মজিদ আলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'হত্যা মামলার পাশাপাশি এই ভাঙচুরের ঘটনাতেও দোষীদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভাঙচুরের ঘটনাতেও পুলিশ মামলা করবে।' এদিকে পুলিশের বক্তব্য, হত্যাকাণ্ডের তদন্তের দিকপ্রবাহ যাতে অন্যদিকে বইতে থাকে, তার জন্যে সংখ্যালঘুদের ওপর এই হামলা ঘটে থাকতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe