Auto Driver Daughter Success Story: আইটিআই অটোমোবাইল কোর্সে মহিলাদের মধ্যে প্রথম হলেন অটোচালকের মেয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১,২০০-র মধ্যে ১,১৯৪ নম্বর পেয়ে জাতীয় স্তরে মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন পুরী গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের (আইটিআই) ছাত্রী সুপ্রীতি মহাপাত্র। আগামী ২২ নভেম্বর উত্তরপ্রদেশের লখনউয়ের একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন সুপ্রীতি এবং তাঁর পরিবারের সদস্যরা।
ওড়িশার পড়ুয়া হিসেবে ইতিহাস সুপ্রীতির

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অটোচালক চক্রপানি মহাপাত্র এবং লক্ষ্মীপ্রিয়ার মেয়ে সুপ্রীতি দু'বছরের অটোমোবাইল কোর্স সম্পূর্ণ করেছেন। যিনি ওড়িশা থেকে প্রথম পড়ুয়া হিসেবে আইটিআই অটোমোবাইল কোর্সের মহিলা বিভাগে শীর্ষস্থান অধিকার করেছেন।
আর সেই সাফল্যের জন্য বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুপ্রীতি। ওই প্রতিবেদন অনুযায়ী, যেভাবে শিক্ষকরা তাঁকে পথ দেখিয়েছেন এবং যেভাবে বাবা-মা তাঁকে লাগাতার সমর্থন জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই বলে জানিয়েছেন ওড়িশার ছাত্রী। যিনি নিজেও শিক্ষক হতে চান। আর এরকম টেকনিক্যাল জগতে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে নিয়ে আসার ক্ষেত্রে জোগাতে চান অনুপ্রেরণা।
সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ওড়িয়া মিডিয়া প্রমেয়া নিউজ ৭ টিভির সাক্ষাৎকারে সুপ্রীতি জানিয়েছেন যে আগামিদিনে অ্যাসিসট্যান্ট ট্রেনিং অফিসার বা এটিও হতে চান, যাতে আইটিআই পড়ুয়াদের পড়াতে পারেন এবং তাঁদের হাতেকলমে টেকনিক্যাল জিনিস শেখাতে পারেন।
{{/usCountry}}সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ওড়িয়া মিডিয়া প্রমেয়া নিউজ ৭ টিভির সাক্ষাৎকারে সুপ্রীতি জানিয়েছেন যে আগামিদিনে অ্যাসিসট্যান্ট ট্রেনিং অফিসার বা এটিও হতে চান, যাতে আইটিআই পড়ুয়াদের পড়াতে পারেন এবং তাঁদের হাতেকলমে টেকনিক্যাল জিনিস শেখাতে পারেন।
{{/usCountry}}সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট সুপ্রীতি
সুপ্রীতির কেরিয়ার অবশ্য প্রাথমিকভাবে অন্য খাতে বইছিল। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, আইটিআইয়ের কোর্সের আগে সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন ওড়িশার ছাত্রী। গোল্ড মেডেলিস্টও ছিলেন। কিন্তু তারপর কোভিড মহামারী এসে সবকিছু পালটে দিয়েছিল।
কোভিড মহামারীর ধাক্কা থেকে জীবনের পট পরিবর্তন
ওই প্রতিবেদন অনুযায়ী, কোভিড মহামারীর সময় সুপ্রীতিদের পরিবারের আর্থিক অবস্থা বেশ খারাপ ছিল। অটো চালিয়ে বাবা দিনে মেরেকেটে ৫০ টাকা থেকে ১০০ টাকা রোজগার করতেন। তারইমধ্যে সুপ্রীতির ভাই আইটিআইয়ের ওয়েল্ডার ট্রেডে এক বছর কোর্স করেন। আর সঙ্গে-সঙ্গে চাকরি পেয়ে যান। তা দেখেই আইটিআই কোর্সে ভরতির অনুপ্রেরণা পান সুপ্রীতি। পথ দেখান শিক্ষকরাও। ভরতি হন আইটিআই অটোমোবাইল কোর্সে। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। যে দামটা শেষপর্যন্ত পেলেন অটোচালকের মেয়ে।