Hindu and Muslim Growth Estimate: ৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবথেকে বেশি! ২০৭০ সালে ভারতে কত হিন্দু থাকবেন?

Hindu and Muslim Growth Estimate: ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবেন বলে একটি সমীক্ষায় আভাস দেওয়া হল। তাতে পূর্বাভাস দেওয়া হয়েছে যে ভারতে হিন্দুদের জনসংখ্যা কত হবে ২০৭০ সালে।

Published on: Nov 19, 2026, 07:19:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Hindu and Muslim Growth Estimate: আগামী নয় বছরের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে চলেছে ইসলাম। সেরকমই পূর্বাভাস দেওয়া হল আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাপিয়ে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে। আর ২০৭০ সালের মধ্যে সেই ফারাক আরও বাড়বে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০৭০ সালেও ভারতের ক্ষেত্রে হিন্দুদের জনসংখ্যাই বেশি থাকবে। কিন্তু অহিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০৩৫ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বিশ্বে সবথেকে বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
২০৩৫ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বিশ্বে সবথেকে বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

'খ্রিস্টানদের থেকে মুসলিমদের বৃদ্ধির হার অনেক বেশি হবে'

ওই আন্তর্জাতিক গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে খ্রিস্টান এবং মুসলিমদের সংখ্যা সামগ্রিকভাবে বাড়বে। কিন্তু ইসলাম ধর্মালম্বলীদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি হবে।

২০৭০ সালে বিশ্বে কোন ধর্মের কত মানুষ থাকতে পারেন?

১) মুসলিম: ২০২০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী ছিল ইসলাম। সেইসময় ২০২ কোটি মুসলমান ছিলেন। যা ২০৭০ সালে একলাফে বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছে যাবে বলে ওই সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ৫০ বছরে মুসলিম বাড়বে ৮০ শতাংশের মতো।

২) খ্রিস্টান: ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা হতে পারে ২৯৬ কোটি। যে সংখ্যাটা ২০২০ সালে ২২৭ কোটি ছিল। তার ফলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীর তকমা ছিল খ্রিস্টানদের হাতে। এই ৫০ বছরে প্রায় ৩০ শতাংশ হারে খ্রিস্টান ধর্মের অনুসারী বাড়লেও ইসলামের নিরিখে অনেকটা পিছিয়ে পড়বে।

আরও পড়ুন: Indian Nvidia Techie: 'আমার বোনের ক্যানসার হয়েছিল...,' জেনসেনের অবদান স্বরণ করে ভূয়সী প্রশংসা ভারতীয় কর্মীর

৩) ধর্মহীন: ২০২০ সালে ধর্মহীন মানুষের সংখ্যা ছিল ১৯১ কোটি। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে সেটা কমে ১৭২ কোটিতে নেমে যেতে পারে।

৪) হিন্দু: আবার ওই সংস্থার সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে যে ২০৭০ সালে বিশ্বে হিন্দুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩৮ কোটি। ২০২০ সালে বিশ্বে হিন্দুর সংখ্যা ১১৮ কোটির মতো ছিল। অর্থাৎ এই ৫০ বছরে হিন্দুদের সংখ্যা বাড়বে ১৭ শতাংশের মতো।

৫) বৌদ্ধ: বৌদ্ধদের সংখ্যা হুড়মুড়িয়ে কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ওই সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে বৌদ্ধদের সংখ্যা দাঁড়াতে পারে মাত্র ২৫ কোটি। ৫০ বছরে জনসংখ্যা কমতে পারে ২২ শতাংশের মতো।

আরও পড়ুন: Terrorist: একজন ছিল রুটি তৈরির পেশায়, অপরজন কাঠের কাজে! নিহত জঙ্গি লতিফদের নিয়ে বহু তথ্য উঠছে কাশ্মীরের বুক থেকে

জন্মহারই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ, মত বিশ্লেষকদের

আর ২০৭০ সালের মধ্যে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার আমূল পরিবর্তনের যে আভাস দেওয়া হয়েছে, সেটার নেপথ্যে জন্মহার রয়েছে বলে জানিয়েছেন পিউয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের গড় সন্তানধারণের সংখ্যা ছিল ৩.১। যা খ্রিস্টানদের ক্ষেত্রে ২.৫ ছিল। আর অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে সেটা ১.৬-র মতো ছিল। সেই ধারা থেকেই পূর্বাভাস দেওয়া হচ্ছে যে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা সবথেকে বেশি হবে।

আরও পড়ুন: Voyager 1 New Milestone: নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১, ভিনগ্রহীদের জন্য বিশেষ বার্তা

২০৭০ সালে ভারতে হিন্দুদের সংখ্যা কত হবে?

তারইমধ্যে ওই সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে যে ২০৭০ সালে ভারতে হিন্দুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩০ কোটি। যা ২০২০ সালে ১১০ কোটি ছিল। তার ফলে ১৬ শতাংশের মতো বাড়বে হিন্দুদের সংখ্যা। সেখানে অহিন্দুদের সংখ্যা বাড়বে ৪২ শতাংশের মতো। তার ফলে ২০৭০ সালেও বিশ্বের অধিকাংশ হিন্দু ভারতে বসবাস করলেও দেশে অহিন্দুদের থেকে সেই ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কম হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More