Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে, সংস্কৃতে পান গোল্ড মেডেলও, সংবর্ধনা দেবেন মোদী

Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে। আইটিআইয়ের সংস্কৃতে পান গোল্ড মেডেলও। আর এবার আইটিআইয়ে দুর্দান্ত ফলাফলের জন্য তাঁকে সংবর্ধনা দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published on: Nov 19, 2026, 09:28:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Auto Driver Daughter Success Story: আইটিআই অটোমোবাইল কোর্সে মহিলাদের মধ্যে প্রথম হলেন অটোচালকের মেয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১,২০০-র মধ্যে ১,১৯৪ নম্বর পেয়ে জাতীয় স্তরে মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন পুরী গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের (আইটিআই) ছাত্রী সুপ্রীতি মহাপাত্র। আগামী ২২ নভেম্বর উত্তরপ্রদেশের লখনউয়ের একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন সুপ্রীতি এবং তাঁর পরিবারের সদস্যরা।

আইআইটি অটোমোবাইল কোর্সে বাজিমাত করলেন ওড়িশার ছাত্রী সুপ্রীতি মহাপাত্র। (ফাইল ছবি, সৌজন্যে লাইভ হিন্দুস্তান)
আইআইটি অটোমোবাইল কোর্সে বাজিমাত করলেন ওড়িশার ছাত্রী সুপ্রীতি মহাপাত্র। (ফাইল ছবি, সৌজন্যে লাইভ হিন্দুস্তান)

ওড়িশার পড়ুয়া হিসেবে ইতিহাস সুপ্রীতির

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অটোচালক চক্রপানি মহাপাত্র এবং লক্ষ্মীপ্রিয়ার মেয়ে সুপ্রীতি দু'বছরের অটোমোবাইল কোর্স সম্পূর্ণ করেছেন। যিনি ওড়িশা থেকে প্রথম পড়ুয়া হিসেবে আইটিআই অটোমোবাইল কোর্সের মহিলা বিভাগে শীর্ষস্থান অধিকার করেছেন।

আরও পড়ুন: Hindu and Muslim Growth Estimate: ৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবথেকে বেশি! ২০৭০ সালে ভারতে কত হিন্দু থাকবেন?

আর সেই সাফল্যের জন্য বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুপ্রীতি। ওই প্রতিবেদন অনুযায়ী, যেভাবে শিক্ষকরা তাঁকে পথ দেখিয়েছেন এবং যেভাবে বাবা-মা তাঁকে লাগাতার সমর্থন জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই বলে জানিয়েছেন ওড়িশার ছাত্রী। যিনি নিজেও শিক্ষক হতে চান। আর এরকম টেকনিক্যাল জগতে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে নিয়ে আসার ক্ষেত্রে জোগাতে চান অনুপ্রেরণা।

সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ওড়িয়া মিডিয়া প্রমেয়া নিউজ ৭ টিভির সাক্ষাৎকারে সুপ্রীতি জানিয়েছেন যে আগামিদিনে অ্যাসিসট্যান্ট ট্রেনিং অফিসার বা এটিও হতে চান, যাতে আইটিআই পড়ুয়াদের পড়াতে পারেন এবং তাঁদের হাতেকলমে টেকনিক্যাল জিনিস শেখাতে পারেন।

আরও পড়ুন: Indian Nvidia Techie: 'আমার বোনের ক্যানসার হয়েছিল...,' জেনসেনের অবদান স্বরণ করে ভূয়সী প্রশংসা ভারতীয় কর্মীর

সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট সুপ্রীতি

সুপ্রীতির কেরিয়ার অবশ্য প্রাথমিকভাবে অন্য খাতে বইছিল। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, আইটিআইয়ের কোর্সের আগে সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন ওড়িশার ছাত্রী। গোল্ড মেডেলিস্টও ছিলেন। কিন্তু তারপর কোভিড মহামারী এসে সবকিছু পালটে দিয়েছিল।

আরও পড়ুন: Voyager 1 New Milestone: নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১, ভিনগ্রহীদের জন্য বিশেষ বার্তা

কোভিড মহামারীর ধাক্কা থেকে জীবনের পট পরিবর্তন

ওই প্রতিবেদন অনুযায়ী, কোভিড মহামারীর সময় সুপ্রীতিদের পরিবারের আর্থিক অবস্থা বেশ খারাপ ছিল। অটো চালিয়ে বাবা দিনে মেরেকেটে ৫০ টাকা থেকে ১০০ টাকা রোজগার করতেন। তারইমধ্যে সুপ্রীতির ভাই আইটিআইয়ের ওয়েল্ডার ট্রেডে এক বছর কোর্স করেন। আর সঙ্গে-সঙ্গে চাকরি পেয়ে যান। তা দেখেই আইটিআই কোর্সে ভরতির অনুপ্রেরণা পান সুপ্রীতি। পথ দেখান শিক্ষকরাও। ভরতি হন আইটিআই অটোমোবাইল কোর্সে। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। যে দামটা শেষপর্যন্ত পেলেন অটোচালকের মেয়ে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More