লাদাখের জোজি লা-র কাছে তুষারধসে বেশ কয়েকটি যানবাহন চাপা পড়ায় অন্তত ৬ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়েছে বলে খবর। এই তুষারধসের কারণে কৌশলগত শ্রীনগর-লেহ মহাসড়কটি বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ তুষারধসের জেরে বিপর্যস্ত জোজিলা পাস এলাকা। অন্তত ১৫টি যানবাহন আংশিক বা সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ার পর লাদাখ প্রশাসন পুলিশ, সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, এসডিআরএফ এবং জেলা প্রশাসনকে নিয়ে একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেছেন, তিনি তুষারধসের খবর শুনেছেন এবং কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, বলে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার জোজিলা পাসে ঘটে যাওয়া মর্মান্তিক তুষারধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি ‘শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শুক্রবার শ্রীনগর-লেহ জাতীয় হাইওয়েতে তুষার ধসের কারণে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। কর্মকর্তাদের মতে, শুক্রবার বিকেলে জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে একাধিক তুষার ধস আঘাত হানে।
প্রসঙ্গত, শ্রীনগর-লেহ মহাসড়ক, যা এনএইচ-১ নামে পরিচিত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪৩৪ কিলোমিটার দীর্ঘ পথ যা শ্রীনগর এবং লেহ-এর মধ্যে প্রধান সংযোগ স্থাপন করে। ১১,৫৭৫ ফুট উচ্চতায় জোজিলা পাস (গিরিপথের) মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চতার প্রতিকূলতার জন্য বিখ্যাত। ভারী তুষারপাত এবং বিপজ্জনক ভূখণ্ডের কারণে শীতকালে মহাসড়কের এই অংশটি প্রায়শই বন্ধ থাকে।
{{/usCountry}}প্রসঙ্গত, শ্রীনগর-লেহ মহাসড়ক, যা এনএইচ-১ নামে পরিচিত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪৩৪ কিলোমিটার দীর্ঘ পথ যা শ্রীনগর এবং লেহ-এর মধ্যে প্রধান সংযোগ স্থাপন করে। ১১,৫৭৫ ফুট উচ্চতায় জোজিলা পাস (গিরিপথের) মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চতার প্রতিকূলতার জন্য বিখ্যাত। ভারী তুষারপাত এবং বিপজ্জনক ভূখণ্ডের কারণে শীতকালে মহাসড়কের এই অংশটি প্রায়শই বন্ধ থাকে।
{{/usCountry}}