...
...
Next Story

Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই খতম ইজরায়েল-মার্কিন হামলায়

ট্রাম্পের কথায়, , 'ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন ছিলেন খামেনেই, তিনি মারা গিয়েছেন। খামেনেই ও তার রক্তপিপাসু বাহিনীর হাতে নিহত বা পঙ্গু হওয়া অসংখ্য আমেরিকান এবং বিশ্ববাসীর জন্য আজ সুবিচার প্রতিষ্ঠিত হল। এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।'

Published on: Mar 1, 2026, 07:27:39 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খতম করা হয়েছে। ট্রথ সোশ্যালে এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, 'ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন ছিলেন খামেনেই, তিনি মারা গিয়েছেন। খামেনেই ও তার রক্তপিপাসু বাহিনীর হাতে নিহত বা পঙ্গু হওয়া অসংখ্য আমেরিকান এবং বিশ্ববাসীর জন্য আজ সুবিচার প্রতিষ্ঠিত হল। এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খতম করা হয়েছে। (AP)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খতম করা হয়েছে। (AP)

এদিকে খামেনেইকে কীভাবে শনাক্ত করে আমেরিকা? এই নিয়ে ট্রাম্প দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের নজর এড়াতে পারেননি খামেনেই। এরই সঙ্গে ট্রাম্পের আরও দাবি, ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোর, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যই আর যুদ্ধ করতে চাইছেন না। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছিলেন, 'ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।'

যতদিন 'প্রয়োজন', ততদিন মার্কিন ও ইজরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। এদিকে ইজরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, খামেনেই মারা গেছেন এবং তাঁর লাশ পাওয়া গেছে। তবে আমেরিকা এবং ইজরায়েলের দাবি সত্ত্বেও ইরানের পক্ষ থেকে প্রথমে খামেনেইর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হচ্ছিল না। এমনকী ইরানের সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে তাঁকে জীবিত বলে দাবি করা হয়েছিল। তবে কিছুক্ষণ আগে ইরানের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খামেনেইর মৃত্যু ঘটেছে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, কন্যা এবং নাতির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানি সরকারি সংবাদমাধ্যম। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনেইর অফিস এবং বাসভবনে হামলা চালিয়েছিল ইজরায়েল এবং আমেরিকা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe