...
...
Next Story

Ayushman Bharat Yojna Eligibility: আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা পাবেন বিনামূল্যে চিকিৎসা, কীভাবে করতে হবে আবেদন

বিধাভোগীর নাম তালিকায় রয়েছে কি না তা দেখতে সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হয়। এরপর রাজ্য নির্বাচন করে মোবাইল নম্বর, রেশন কার্ড বা পরিবারের আইডির মাধ্যমে তথ্য যাচাই করা যায়। নাম তালিকায় থাকলে আয়ুষ্মান কার্ড তৈরির প্রক্রিয়াও সম্পন্ন করা সম্ভব।

Published on: May 28, 2026, 14:27:54 IST
Advertisement

Ayushman Bharat Yojna Eligibility: কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। এই আবহে এক রিপোর্টে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা এবং সঠিক পদ্ধতিতে আবেদন করা প্রয়োজন।

২০১১ সালের সমাজ-অর্থনৈতিক ও জাতিগত জনগণনা বা SECC ডেটার ভিত্তিতে আয়ষ্মান ভারতের উপভোক্তাদের নির্বাচন করা হয়।
২০১১ সালের সমাজ-অর্থনৈতিক ও জাতিগত জনগণনা বা SECC ডেটার ভিত্তিতে আয়ষ্মান ভারতের উপভোক্তাদের নির্বাচন করা হয়।

জানা গিয়েছে, ২০১১ সালের সমাজ-অর্থনৈতিক ও জাতিগত জনগণনা বা SECC ডেটার ভিত্তিতে উপভোক্তাদের নির্বাচন করা হয়। গ্রামীণ এলাকায় মূলত কাঁচা বাড়ি, ভূমিহীন পরিবার, দিনমজুর বা আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়। শহরাঞ্চলে নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত মানুষও এই সুবিধা পেতে পারেন। আবেদনকারী প্রকল্পের সুবিধা পাবেন কি না, তা অনলাইনে যাচাই করার ব্যবস্থাও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুবিধাভোগীর নাম তালিকায় রয়েছে কি না তা দেখতে সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হয়। এরপর রাজ্য নির্বাচন করে মোবাইল নম্বর, রেশন কার্ড বা পরিবারের আইডির মাধ্যমে তথ্য যাচাই করা যায়। নাম তালিকায় থাকলে আয়ুষ্মান কার্ড তৈরির প্রক্রিয়াও সম্পন্ন করা সম্ভব।

আবেদনের জন্য আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং অন্যান্য পরিচয়পত্র প্রয়োজন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীকে প্রথমে সরকারি পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করতে হয়। তারপর ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। সমস্ত তথ্য সঠিকভাবে জমা পড়লে আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যায়। আপনি যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য হন, তাহলে আয়ুষ্মান অ্যাপ বা সেতু পোর্টাল-এর মাধ্যমে আবেদন করা যাবে। ই-কেওয়াইসি সম্পূর্ণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আর অফলাইনে আবেদন করতে হলে আপনার কাছাকাছি কোনও আয়ুষ্মান তালিকাভুক্ত হাসপাতাল বা সাধারণ পরিষেবা কেন্দ্রতে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে যেতে হবে। সেখানকার কর্মীরা বায়োমেট্রিক বা ওটিপি-র মাধ্যমে আপনার ই-কেওয়াইসি করে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেবেন। অনুমোদিত হলে আপনি পোর্টাল বা অ্যাপ থেকে সরাসরি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe