...
...
Next Story

Azerbaijan-India Meeting: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সমর্থন করা মুসলিম দেশ ভারতের সাথে বৈঠকে, সম্পর্কে চায় উন্নতি

অপারেশন সিঁদুরের সময় আজারবাইজানের বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে ভারতের পদক্ষেপের নিন্দা করেছিল। পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে 'সংযমের' আহ্বান জানিয়েছিল আজারবাইজান।

Published on: Apr 4, 2026, 09:47:40 IST
Advertisement

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে প্রকাশ্যে আজারবাইজান সমর্থন করেছিল। এখন ভারতের সঙ্গে সম্পর্কের 'নতুন সূচনা' করতে চাইছে সেই আজারবাইজান। ভারত ও আজারবাইজান শুক্রবার বাকুতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসেছিল। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ আজারবাইজান সফরে ছিলেন। তিনি 'ফরেন অফিস কনসালটেশন'-এর ষষ্ঠ দফার বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে এটিই প্রথম এই ধরনের বৈঠক।

ভারতের সঙ্গে সম্পর্কের 'নতুন সূচনা' করতে চাইছে আজারবাইজান
ভারতের সঙ্গে সম্পর্কের 'নতুন সূচনা' করতে চাইছে আজারবাইজান

অপারেশন সিঁদুরে আজারবাইজানের অবস্থান কী ছিল? ২০২৫ সালের এপ্রিল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপরে ভারত মে মাসের ৭ থেকে ১০ তারিখ অপারেশন সিঁদুর চালিয়েছিল। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। এই সামরিক অভিযানের সময় আজারবাইজান (ও তুরস্ক) প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল। আজারবাইজানের বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে ভারতের পদক্ষেপের নিন্দা করেছিল। পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে 'সংযমের' আহ্বান জানিয়েছিল আজারবাইজান।

এরপরই ভারতের তরফ থেকে আজারবাইজানকে তীব্র ভাষায় জবাব দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে 'তুরস্ক-আজারবাইজান বয়কট' ক্যাম্পেইন শুরু হয়েছিল ভারতে। আজারবাইজানে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এরপরে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে আজারবাইজানের পূর্ণ সদস্যপদের বিরোধিতা করেছিল ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছিল এর জেরে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe