...
...
Next Story

Babar Azam Grilled: 'আপনি করতে পারেন না!' কোহলির সঙ্গে তুলনা টানতেই ক্ষেপে লাল বাবর

Babar Azam Grilled: এর আগেও বেশ কয়েকবার বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা টানা হয়। প্রতিবারই অখুশি হন পাক তারকা।

Published on: Apr 09, 2026 06:29 PM IST
Advertisement

Babar Azam Grilled: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জলমির অধিনায়কত্ব করছেন বাবর আজম। হায়দরাবাদ কিংসমেনের বিরুদ্ধে ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ৩৭ বলে ৪৩ রান করেন। কিন্তু ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে, সেট হওয়ার পরও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। শুরুটা ভাল করেও, বড় রানে পরিবর্তন করতে পারেননি। আরও একবার ম্যাচ শেষ করতে ব্যর্থ হন বাবর। এরপরেই সাংবাদিক সম্মেলনে তাঁর ম্যাচ ফিনিশ করার অক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকী সংশ্লিষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন, বিরাট কোহলি সবসময় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, কিন্তু বাবর সেটা করতে পারেন না। আর এই প্রশ্নতেই স্বাভাবিকভাবে মেজাজ হারান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

কোহলির সঙ্গে তুলনা টানতেই ক্ষেপে লাল বাবর (সৌজন্যে টুইটার)
কোহলির সঙ্গে তুলনা টানতেই ক্ষেপে লাল বাবর (সৌজন্যে টুইটার)

সাংবাদিকের প্রশ্ন ছিল, 'বিরাট কোহলি একই জায়গায়, একই পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে, কিন্তু আপনি সেটা করতে পারেন না। সবাই ওর সঙ্গে আপনার তুলনা করে, এই বিষয়ে আপনার কী মতামত?' এই প্রশ্ন শুনেই ক্ষেপে যান বাবর আজম। জবাবে তিনি বলেন, 'এবার এই বিষয়গুলো শেষ করুন। নয়তো এগুলো নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন। এই তুলনা ভুলে এবার এগিয়ে যান। আমি ম্যাচ ফিনিশ করিনি, বা করতে পারি না, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা।' বলে রাখা ভালো, এর আগেও বেশ কয়েকবার বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা টানা হয়। প্রতিবারই অখুশি হন পাক তারকা। কিন্তু এবার মেজাজ নিজের কন্ট্রোলে রাখতে পারেননি। ধুয়ে দেন সংশ্লিষ্ট সাংবাদিককে।

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের ক্রিকেটারদের মধ্যে নাম থাকবে বাবর আজমের। তা সত্ত্বেও প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। স্ট্রাইক রেট থেকে শুরু করে ম্যাচ ফিনিশ। প্রায়ই সমালোচকদের টার্গেটের মধ্যে পড়ে যান বাবর আজম। এই মরশুমে পাকিস্তান সুপার লিগে দুটো ম্যাচ খেলেছেন বাবর। এখনও পর্যন্ত মোট রান ৮২। স্ট্রাইক রেট ১২৬.১৫। বাউন্ডারির সংখ্যা হতাশজন। ঝুলিতে রয়েছে ১০টি চার এবং ১টি ছয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe