Bandhan Bank FD Interest Rate: ৭.৯৫% হারে সুদ ফিক্সড ডিপোজিটে! এই ব্যাঙ্কের FD-তে কত বছর টাকা রাখলে কত লাভ হবে?
Bandhan Bank FD Interest Rate: এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হল। প্রায় আট শতাংশ হারে সুদ দেওয়া হবে একটি ব্যাঙ্কের তরফে। এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে কত বছর টাকা রাখলে কত লাভ হবে? সেই তালিকা দেখে নিন।
Bandhan Bank FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৭.৯৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের সুযোগ দেওয়া হচ্ছে। আর সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার কম নয়। ৭.৪৫ শতাংশ হারে সুদ পাবেন তাঁরা। আর যে ব্যাঙ্ক সেই সুযোগ দিচ্ছে, সেটি হল বন্ধন ব্যাঙ্ক। ওই বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দু'বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) ক্ষেত্রে এরকম হারে সুদ মিলবে। তাছাড়াও আরও একাধিক মেয়াদের ফিক্সড ডিপোজিটেও সুদের হার সাত শতাংশের বেশি আছে।
সাধারণ মানুষদের জন্য FD-তে সুদের হার
বন্ধন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Bandhan Bank FD Interest Rate: ৭.৯৫% হারে সুদ ফিক্সড ডিপোজিটে! এই ব্যাঙ্কের FD-তে কত বছর টাকা রাখলে কত লাভ হবে?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe