Bangladesh Army Chief Latest Update: বাংলাদেশে তৈরি অস্ত্রে যুদ্ধ করবে বিদেশি সেনা, স্বপ্ন দেখালেন সেনাপ্রধান ওয়াকার

Bangladesh Army Chief Latest Update: বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বড় বার্তা দিলেন প্রতিরক্ষা শিল্প নিয়ে। তিনি বার্তা দিয়েছেন যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে আমদানির উপরে জোর দিতে হবে।

Published on: Aug 29, 2026, 20:58:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Army Chief Latest Update: বাংলাদেশে তৈরি অস্ত্রে লড়াই করবে অন্য দেশের সামরিক বাহিনী - সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এমনই স্বপ্নজাল বুনেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, জেনারেল ওয়াকার বলেছেন যে শুধুমাত্র আমদানি করা অস্ত্র এবং গোলাবারুদের উপরে নির্ভর করা যাবে না। দেশেই উৎপাদন করতে হবে। আর সেজন্য বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে আরও মজবুত করার আহ্বান জানান জেনারেল ওয়াকার।

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পেও আমদানি জোয়ার আসুক, সওয়াল ওয়াকারের

সেই রেশ ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ যাতে আমদানির পথে হাঁটে, জেনারেল ওয়াকার সেই স্বপ্নজালও বুনেছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সেনাপ্রধান বলেন যে তাঁদের দেশে যে সমরাস্ত্র উৎপাদন করা হবে, তা নিয়ে নিজেদের চাহিদা মেটানোর বিদেশে পাঠানোর দিকে নজর দিতে হবে। সমরাস্ত্র আমদানি করা হলে বৈদেশিক মুদ্রা আয়ের নয়া পথ প্রশস্ত হবে বাংলাদেশের। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবেন বলে সওয়াল করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার।

আরও পড়ুন: Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতের যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সংস্থাই এবার ফেরি বানাবে বাংলার জন্য, হল চুক্তি

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশে চলছে হইচই

তারইমধ্যে বাংলাদেশে এখন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান নিয়ে আলোচনা চলছে। যে চুক্তি নিয়ে বাংলাদেশের বিরোধী দল জামায়েত প্রধান শফিকুর রহমান বলেন, ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়াটা বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব এবং অভ্যন্তরীণ বিষয়। দেশের এবং জনগণের প্রয়োজন ও স্বার্থ বিবেচনা করে বাংলাদেশ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে তাতে অন্য কারও বিচলিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

মক্কা প্রতিরক্ষা চুক্তি

চলতি মাসের গোড়ার দিকেই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর' করার পরে একটি যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই তিনটি দেশের মধ্যে যে কোনও একটিতে সশস্ত্র আক্রমণ করা হলেও সেটাকে সব দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More